কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.): ১২০ দিনের পরিবর্তে ৬০ দিন। রেলের টিকিট বুকিংয়ের মেয়াদ তথা সময়সীমা কমছে। সুতরাং নতুন নিয়ম কার্যকর হতে চলেছে আগামী নভেম্বর মাসের প্রথম দিন থেকেই। বুধবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, ২০১৫ সালে ৬০ দিন থেকে বুকিং এর সময়সীমা ১২০ দিন বাড়ানো হয়। ফের তা কমছে। এর অন্যতম কারণ হল, ৬০ দিনের বেশি সময় বুকিংয়ের ফলে ৫% রেল যাত্রী বুকিং বাতিল করেন না। ২১% অগ্রিম বুকিং বাতিল হয়ে থাকে। এর ফলে, সংশ্লিষ্ট যাত্রী সাধারণের অনুপস্থিতি থেকেই যায়। এর পরিপ্রেক্ষিতেই এমনতর নতুন সিদ্ধান্ত। তবে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ১২০ দিনের বুকিং রয়েছে যে সকল রেল যাত্রীদের তা বাতিল করা হচ্ছে না। বিদেশী পর্যটকদের জন্য যে চালু নিয়ম অর্থাৎ ৩৬৫ দিনের বুকিংও বহাল থাকছে। অপরিবর্তিত থাকছে ওই দুই নিয়ম। তিনি এ প্রসঙ্গে সাংবাদিকদের আরো বলেন, নতুন নিয়মের সবরকম সুবিধা পাবেন রেলযাত্রীরা। তাদের সতর্ক করে দিতে চেয়ে আগাম বার্তা দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য – প্রকৃত ভ্রমণের চাহিদাকে উৎসাহিত করা। পরিষেবা প্রসারিত হচ্ছে, এর সুবিধার্থে সকলেই টিকিট পাবে। অচিরেই দূর হবে অনিশ্চয়তার বাতাবরণ অচিরেই দূর হবে।

রেলের টিকিট বুকিং নতুন নিয়মেই ১২০ দিনের বদলে ৬০ দিন, সতর্কতা যাত্রীদের
Releated Posts
ম্যাঙ্গালুরে ৩ বাংলাদেশি গ্রেফতার, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান জোরদার
ম্যাঙ্গালুরু (কর্নাটক), ১৩ জুলাই (আইএএনএস) : কর্নাটকের সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর ম্যাঙ্গালুরু শহরে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিন…
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব
নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…
দিল্লিতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
নয়াদিল্লি, ১৩ জুলাই(আইএএনএস) : পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় দাম্পত্য কলহের জেরে এক দিল্লি পুলিশ কনস্টেবল তাঁর স্ত্রীকে গুলি…
কন্যাদের চাকরি বিতর্কে কর্ণাটক পিএসসি-র চেয়ারম্যান সাহুকারকে সাসপেন্ড করলেন রাজ্যপাল
বেঙ্গালুরু, ১৩ জুলাই (আইএএনএস): কন্যাদের চাকরি সংক্রান্ত অনিয়মের অভিযোগে কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন (কেপিএসসি)-এর চেয়ারম্যান শিবশঙ্করাপ্পা এস. সাহুকারকে…


















