News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীপাবলি উপলক্ষ্যে রামনগর ১২ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য উদ্যোগে  শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত
Image

দীপাবলি উপলক্ষ্যে রামনগর ১২ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য উদ্যোগে  শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর: রামনগর ১২ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে কালী পুজো ও দীপাবলি উপলক্ষে ওই এলাকাসহ পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় ও গরিব দুস্থদের মধ্যে  বস্ত্র দান করা হয়। 

রামনগর ১২ নম্বর ওয়ার্ড এলাকায় দীপাবলি উৎসব উপলক্ষে বুধবার স্থানীয় অঙ্গনওয়াড়ি স্কুল মাঠে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন এলাকার বহু পরিবার স্বাস্থ্যপরিসেবার সুযোগ গ্রহণ করেন। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে এদিন বিনামূল্যে ওষুধপত্র তুলে দেওয়া হয়।

এছাড়া দুঃস্থদের মধ্যে দীপাবলি উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। চিকিৎসা শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। উদ্যোক্তারা জানিয়েছেন সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও তাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

Releated Posts

১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ৫

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও শ্রীভূমি পুলিশের যৌথ বাহিনী। যৌথ অভিযানে…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক

আগরতলা, ৩ সেপ্টেম্বর: কৈলাশহর থানার অন্তর্গত অরবিন্দনগর কলোনিতে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে গিয়ে এক যুবককে হাতেনাতে আটক করে…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

টিফিন পিরিয়ডে নবম শ্রেণির ছাত্রকে ছুরি দিয়ে আঘাত, আটক এক

আগরতলা, ৩ সেপ্টেম্বর: স্কুল চলাকালীন টিফিনের বিরতির সময় নবম শ্রেণির এক ছাত্রের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

কুলাইয়ে সড়কের মাঝেই বিকল সরকারি অ্যাম্বুলেন্স, কমলপুর-আমবাসা রোডে যানজট

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ব্যস্ত সড়কের মাঝখানে সরকারি অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে থাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে কুলাই এলাকায়।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top