News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১১৫ তম কালীপূজা অনুষ্ঠিত হচ্ছে কমলপুর কমলেশ্বরী কালীবাড়ীতে
Image

১১৫ তম কালীপূজা অনুষ্ঠিত হচ্ছে কমলপুর কমলেশ্বরী কালীবাড়ীতে

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩০ অক্টোবর: কমলপুর কমলেশ্বরী কালীবাড়ীর কালীপূজা এবার ১১৫ বছরে পা দিয়েছে।  এ বছর বেশ জাকজমকপূর্ণভাবে পূজার আয়োজন করা হয়েছে। পরিচালন কমিটির দ্বারা চলছে প্রস্তুতি।

ধলাই জেলার মধ্যে প্রাচীনতম কালী মন্দির কমলেশ্বরী কালীবাড়ী। ২০০৯ সালে শতবর্ষ উপলক্ষে সরকারিভাবে জাঁকজমকপূর্ণ পূজা উদযাপন করা হয়েছিল। প্রতি বছর পূজা ও দীপাবলি উৎসব উপলক্ষে শহর সহ মহকুমার নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন কমলেশ্বরী মন্দিরে কালী মায়ের পূজো দিতে। ফলে প্রচুর দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। পুলিশ প্রশাসন হিমসিমে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে মন্দির প্রাঙ্গনে লাগানো হয় সিসি ক্যামেরা।পূজোর দিবারাত্রির দর্শনার্থীদের ভিড় থাকে। কমলেশ্বরী কালী মা জাগ্রত বলে কেউ কেউ অভিহিত করেন।

কমলেশ্বরী কালী বাড়ী সমন্ধে পরিচালন কমিটির সভাপতি পিন্টু শর্মা জানান, এবার কমলেশ্বরী কালী বাড়ীর কালী পূজা এবার ১১৫ বছরে পা দিয়েছে। চিরাচরিত রীতি অনুযায়ী পূজা হয়ে আসছে। মায়ের নিশি পূজা নিয়ম মেনে করা হয়। নিশি পূজায় অগনিত দর্শনার্থীরা অংশগ্রহণ করে পূজার্চনা করে পূজার প্রসাদ গ্রহন করেন।
মন্দিরের পূজারী মুকুল ভট্টাচার্য্য বলেন, কমলেশ্বরী মন্দিরে ১১৫ বছর ধরে পূজা হয়ে আসছে। এখানকার কালী মন্দির খুব জাগ্রত। প্রতি অমাবস্যায় ও দীপাবলি উৎসবে প্রচুর ভক্ত বৃন্দরা আসেন নিয়ম মেনে পূজো দিতে পরে প্রসাদ গ্রহন করেন।

Releated Posts

১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ৫

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও শ্রীভূমি পুলিশের যৌথ বাহিনী। যৌথ অভিযানে…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক

আগরতলা, ৩ সেপ্টেম্বর: কৈলাশহর থানার অন্তর্গত অরবিন্দনগর কলোনিতে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে গিয়ে এক যুবককে হাতেনাতে আটক করে…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

টিফিন পিরিয়ডে নবম শ্রেণির ছাত্রকে ছুরি দিয়ে আঘাত, আটক এক

আগরতলা, ৩ সেপ্টেম্বর: স্কুল চলাকালীন টিফিনের বিরতির সময় নবম শ্রেণির এক ছাত্রের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

কুলাইয়ে সড়কের মাঝেই বিকল সরকারি অ্যাম্বুলেন্স, কমলপুর-আমবাসা রোডে যানজট

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ব্যস্ত সড়কের মাঝখানে সরকারি অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে থাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে কুলাই এলাকায়।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top