News Flash

  • Home
  • Uncategorized
  • অবিবাহিত ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকা একবার ভিসা দেয়নি আমেরিকা : রামদেব
Image

অবিবাহিত ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকা একবার ভিসা দেয়নি আমেরিকা : রামদেব

ইন্দোর, ২৩ অক্টোবর (হি.স.) : অবিবাহিত এবং তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকা যোগগুরু রামদেবকে একবার ভিসা দেয়নি আমেরিকা।মধ্যপ্রদেশের ইন্দোরে গ্লোবাল ইনভেস্টর সামিটে এ কথা জানিয়েছেন রামদেব।তবে পরে যখন রাষ্ট্রপুঞ্জে যোগগুরুর ভাষণ দেওয়ার কথা ছিল তখন তাঁকে আমেরিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল এবং ১০ বছরের ভিসা মঞ্জুর হয়েছিল। কিন্তু তাঁকেই একবার ভিসা দেয়নি আমেরিকা। কারণ, তিনি অবিবাহিত এবং তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না।
এখন ৪,৫০০ কোটি টাকার পতঞ্জলি গ্রুপের প্রধান যোগগুরু রামদেব ইন্দোরে গ্লোবাল ইনভেস্টর সামিটে বলেন, ভিসা মঞ্জুর না হওয়ার কারণ তিনি জানতে চেয়েছিলেন। এর উত্তরে জানানো হয়েছিল, তিনি অবিবাহিত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই। কারণ শুনে রামদেব জানিয়েছিলেন যে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা তাঁর বিয়ে করার তো কোনও সম্ভাবনাও নেই। এরপরও আমেরিকা তাঁকে ভিসা দেয়নি। এখনও কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন রামদেব।
যদিও তিনি ভিসার জন্য কত সালে আবেদন জানিয়েছিলেন, তা রামদেব বলেননি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top