News Flash

  • Home
  • Uncategorized
  • সক্রিয় জঙ্গি দমনে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি আমেরিকার
Image

সক্রিয় জঙ্গি দমনে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি আমেরিকার

ওয়াশিংটন, ২৩ অক্টোবর (হি.স.) : সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি আমেরিকার। হোয়াইট হাউজ়ের তরফে একথা স্পষ্ট করে দেওয়া হয়েছে।দেশের মাটিতে সক্রিয় জঙ্গি সংগঠন দমনে পাকিস্তান যদি কোনও ব্যবস্থা না নেয়, তাহলে আমেরিকা একাই এগিয়ে আসবে। এনিয়ে তারা এতটুকু দ্বিধা করবে না। পাকিস্তানের মাটিতে জঙ্গি নেটওয়ার্ক নষ্ট করতে কঠোর ভূমিকা নেওয়া হবে।
মার্কিন কাউন্টারিং দ্য ফিনান্সিং অফ টেররিজম-এর কার্যনির্বাহি আন্ডার সেক্রেটারি অ্যাডাম জুবিন বলেন, পাকিস্তান সরকারের কিছু শক্তি, বিশেষ করে আইএসআই, সেদেশে সক্রিয় সমস্ত জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এটা একটা সমস্যা।তিনি আরও বলেন আমেরিকা বারেবারেই পাকিস্তানকে সেদেশ সক্রিয় সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে। এ জন্য আমেরিকা পাকিস্তানকে সাহায্য করতে প্রস্তুত। জঙ্গিদের আর্থিক সাহায্য ও তাদের কার্যকলাপ মোকাবিলায় পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এ ক্ষেত্রে কোনও সংশয়ের অবকাশ থাকা উচিত নয় যে, প্রয়োজন পড়লে জঙ্গি নেটওয়ার্কগুলি ধ্বংস ও বিধ্বস্ত করতে একতরফা ব্যবস্থা নিতে আমেরিকা দ্বিধা করবে না।
হোয়াইট হাউজ়ের মতে, পাকিস্তানের স্কুল,বাজার ও মসজিদে একাধিক বর্বরোচিত হামলা হয়েছে। উত্তর-পশ্চিম পাকিস্তানের কিছু এলাকায় জঙ্গি কার্যকলাপের মোকাবিলায় সাফল্য পেয়েছে পাকিস্তান। কিন্তু প্রধান সমস্যা হল তাদের গুপ্তচর সংস্থা আইএসআই জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দিচ্ছে। এক্ষেত্রে চুপ করে বসে থাকবে না আমেরিকা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top