News Flash

  • Home
  • দেশ
  • তপোব্রতর মামলা গ্রহণ করে তদন্তে স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের
Image

তপোব্রতর মামলা গ্রহণ করে তদন্তে স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): ‘দ্রোহ’-র কার্নিভালের দিন আটক করে হেনস্থার অভিযোগ এনেছিলেন কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়। মঙ্গলবার তাঁর মামলা গ্রহণ করে তদন্তে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। 

বিচারের দাবিতে সরব হওয়ায় ওই চিকিৎসককে আটক করে হেনস্থার অভিযোগ উঠেছিল। গত ১৫ অক্টোবর রেড রোডের রাজ্য সরকার আয়োজিত পুজো কার্নিভালের মেডিক্যাল ক্যাম্পে ডিউটিতে ছিলেন তপোব্রত। প্রতীকী অনশনকারীর ব্যাজ পরায় কর্তব্যরত সরকারি চিকিৎসককে আটক করার অভিযোগে ওঠে ময়দান থানার পুলিশের বিরুদ্ধে। ৪ ঘণ্টা পর তাঁকে ছাড়ে পুলিশ। 

প্রতিবাদে গত ১৮ অক্টোবর একদিনের প্রতীকী অনশন করেন কলকাতা পুরসভার চিকিৎসকরা। পুলিশের আটকের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন তপোব্রত। আর এবার চিকিৎসক তপোব্রত রায়ের বিরুদ্ধে পুলিশি  তদন্তে আপাতত স্থগিতাদেশ দিল হাইকোর্ট। 

মঙ্গলবার এই শুনানিতেই বিচারপতি শম্পা দত্ত পাল প্রশ্ন করেন, তাঁকে গ্রেফতার করেও, ফের ছেড়ে দেওয়া হয়েছিল কেন? রাজ্য সরকারকে এবিষয়ে হলফনামা পেশ করতে নির্দেশ দেন বিচারপতি।

Releated Posts

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top