News Flash

  • Home
  • Uncategorized
  • জমে ওঠেছে তাওয়াং উৎসবের শেষ দিন
Image

জমে ওঠেছে তাওয়াং উৎসবের শেষ দিন

তাওয়াং (অরুণাচল প্রদেশ), ২৩ অক্টোবর, (হি.স.) : অরুণাচল প্রদেশের সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ঐতিহ্যমণ্ডিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ভূমি তাওয়াঙে ত্রি-দিবসীয় তাওয়াং উৎসবের আজ শেষ দিন। গত ২১ থেকে আজ ২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত মহোৎসবে রাজ্যের সাংস্কৃতিক ও জনজাতীয় পরম্পরাকে তোলে ধরার সফল চেষ্টা হয়েছে।এ-উপলক্ষে গত দুদিন ও আজ স্থানীয় জনসাধারণের বহু পরম্পরাগত খেলাধুলো, নাচ-গানের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। পরম্পরাগত মলাথন (আর্চারি) প্রতিযোগিতাও দলীয়ভাবে অনুষ্ঠিত হয়েছে। ঠিক সেভাবে মহিলাদের মধ্যেও পরম্পরাগত সাজ-পোশাকের প্রতিযোগিতার পাশাপাশি স্থানীয় মনপা জনগোষ্ঠীর আবাসভূমি তাওয়াঙের মহোৎসবস্থলে অরুণাচলের আপাতানি, নিইশি, আদি, খামটি এবং মনপাদের খাদ্য সম্ভারের পাশাপাশি পরম্পরাগত সাজ-পোশাক, অলঙ্কার ইত্যাদির প্রদর্শন ও বিক্রি হচ্ছে দেদার। পর্যটকদের মনোরঞ্জনের জন্য ছিল প্যারাগ্লাইন্ডিং ব্যবস্থা।তাওয়াং উৎসবের উদবোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অরুণাচলের সাংসদ কিরেন রিজিজু, রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খানডু-সহ অসংখ্য দেসি-বিদেশি পর্যটক। উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি জি-নিউজের প্রধান সম্পাদক সুধীর চৌধুরী-সহ আরও অনেকে। অংশগ্রহণ করেছেন অরুণাচল প্রদেশের পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউড অভিনেতা জন আব্রাহামও

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top