News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী মানিক সরকারের মতে একই দিনে লোকসভা ও বিধানসভা নির্বাচনে ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক রয়েছে
Image

মুখ্যমন্ত্রী মানিক সরকারের মতে একই দিনে লোকসভা ও বিধানসভা নির্বাচনে ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক রয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ একই দিনে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হউক চাইছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ কিন্তু এই পদ্ধতির যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি নেতিবাচক দিকও রয়েছে বলে তিনি মনে করেন৷ শনিবার নির্বাচন গণতন্ত্রের জনপথ শীর্ষক গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একদিনে লোকসভা এবং বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলে টাকা বাঁচানো যেমন সম্ভব, তেমনি সময়েরও সাশ্রয় হবে৷ তবে, চট করে এই সিদ্ধান্তে আসা জটিল ব্যাপার৷ কারণ, পাঁচ বছর বাদে বাদে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ মাঝপথে কোন রাজ্যের সরকারের পতন হলে মারাত্মক জটিল পরিস্থিতির সৃষ্টি হবে৷ ফলে, সমস্ত দিক দিয়ে আলোচনার মাধ্যমে একটা সময়ে এই পদ্ধতি নিয়ে চুড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে বলে মুখ্যমন্ত্রী মনে করেন৷
রাজ্যের অবসরপ্রাপ্ত যুগ্ম নির্বাচন আধিকারিক হিরন্ময় চক্রবর্তীর লেখা গ্রন্থটিতে দেশের নির্বাচনী পদ্ধতি নিয়ে বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে৷ সে বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, নির্বাচনে প্রচুর দূর্ণীতি হচ্ছে৷ ফলে, এই দূর্ণীতি আটকাতে নির্বাচনের ব্যয় রাষ্ট্রকেই গ্রহণ করা দরকার৷ তাতে নির্বাচনে দূর্ণীতি বন্ধ করা না গেলও বহুলাংশে প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন৷ এছাড়া যেদিন ভোট সেদিন গণনা, মুখ্যমন্ত্রী এটিকে আদর্শ প্রস্তাব বলে মন্তব্য করেছেন৷ কারণ তাতে সন্দেহমুক্ত থাকা যায় বলেও তিনি মনে করেন৷ তাঁর মতে, এই পদ্ধতি অবলম্বন করা গেলে ঝামেলা মুক্ত থাকা যায়৷ কারণ, কখনো কখনো নির্বাচন শেষ হওয়ার মাসাধিককাল পর গণনা হলে একদিকে রাজনৈতিক দলগুলি এবং সাধারণ জনগণ উৎকন্ঠায় থাকেন, তেমনি প্রশাসনকেও আইন-শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে দিনরাত মাঠে পড়ে থাকতে হয়৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ১৯৬৭ সালের আগে পর্যন্ত লোকসভা এবং বিধানসভা ভোট একসাথেই হতো৷ কিন্তু ১৯৬৭ সালের পর এই পদ্ধতিতে পরিবর্তন আসে৷ তবে, আবার যদি সেই পদ্ধতি চালু করা হয় তার অনেক ইতিবাচক দিক রয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, এই পদ্ধতি অনুসরণ করার হলে বিরাট ব্যয় থেকে দেশ বেঁচে যাবে৷ তার সাথে অনেক সময়ের সাশ্রয় হবে৷ সেই দিক দিয়ে এটি একটি মডেল প্রস্তাব বলে তিনি মন্তব্য করেন৷
তবে, এই পদ্ধতির অনেক নেতিবাচক দিকও রয়েছে বলে এদিন মুখ্যমন্ত্রী উল্লেখ করেন৷ তিনি বলেন, চট করে এই সিদ্ধান্তে আসা জটিল ব্যাপার৷ এবিষয়ের গভীরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পাঁচ বছর বাদে বাদে নির্বাচন হয়৷ তাতে কখনো কখনো দেখা যায়, একটা দল ভেঙ্গে আরেকটি দল গঠিত হচ্ছে৷ তারা সরকার গঠন করে৷ কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে সরকারের পতন ঘটলে তখনই মারাত্মক জটিল পরিস্থিতির সৃষ্টি হবে৷ মুখ্যমন্ত্রী তখন হয়ত সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে৷ কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রেও অনেক প্রতিবন্ধকতা রয়েছে৷ ফলে, সংবিধানেরও সংশোধনের প্রয়োজন দেখা দিতে পারে৷ আবার যদি, কেন্দ্রের সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে পতন তখন কি করা হবে৷ তাই, মুখ্যমন্ত্রী মনে করেন খুব সহজেই এই পদ্ধতি অনুসরণ করার যাবে না৷ কারণ, এধরনের সিদ্ধান্ত নিতে গেলে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে একসাথে আসতে হবে৷ এদেশে বর্তমানে জাতীয় দলের সংখ্যা খুবই কম৷ কিন্তু আঞ্চলিক দলের সংখ্যা প্রচুর৷ তাদের নিজ নিজ অঞ্চলে যথেষ্ট গুরুত্ব রয়েছে৷ সবমিলিয়ে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে তবেই এই পদ্ধতি চালু করা সম্ভব৷ তবে, মুখ্যমন্ত্রী এও মনে করেন, এই পদ্ধতি অনুসরণ করা অসম্ভবের কিছু নেই৷ আলোচনার মাধ্যমে একটা সময়ে সিদ্ধান্ত চুড়ান্ত হবে নিশ্চই৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top