News Flash

Image

৪ চোর সহ প্রচুর বাসন উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৮ অক্টোবর:
চুরির সামগ্রী দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। চুরির সামগ্রী হিসেবে উদ্ধার হয়েছে প্রচুর বাসন পত্র। খোয়াইতে দীর্ঘদিন পর চুরির ঘটনার সাথে যুক্ত ৪ জন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হলো খোয়াই পুলিশ প্রশাসন।  এসডিপিও রঙ দুলাল দেববর্মার নেতৃত্বে এলো বিরাট সফলতা। ইদানিং সময়ে ঘটে যাওয়া অহরহ চুরির ঘটনার কুল কিনারা হলো আজ।

খোয়াই থানাধীন এক বাড়ীতে চুরি করে পালানোর সময় এলাকাবাসীর তৎপরতায় ঐ চোরকে জালে তুলে পুলিশ। ধৃত চোরকে জিজ্ঞাসাবাদ করে খোয়াই থানাধীন পহরমুড়া এলাকা থেকে গোটা গ্যাঙকে জালে তুলে পুলিশ। একজন মহিলা ও ৩ জন পুরুষ সহ মোট ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত চুরি যাওয়া জিনিস উদ্ধার করে পুলিশ। তাদের কাছে চুরির সামগ্রী হিসেবে উদ্ধার হয়েছে প্রচুর বাসন সামগ্রী। পরবর্তী সময় আদালতের নির্দেশে উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

Releated Posts

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026

লেখাপড়া করে সমাজ তথা দেশের জন্য ব্রতী হতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়তাঁর লেখনীর মাধ্যমে যুব সমাজের প্রতি আহ্বান রেখে গেছেন: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবসময়ই বিশ্বাস করতেন লেখাপড়া শুধুমাত্র কর্মসংস্থানের জন্যই নয়, জ্ঞানার্জন…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top