নয়াদিল্লি, ২২ অক্টোবর৷৷ খুব শীঘ্রই সাধারণ মানুষের হাতে চলে আসবে ২ হাজার টাকার নোট৷ অপেক্ষা শুধু কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই ওই নোট ছাড়ার প্রস্তুতি শেষ করে ফেলেছে৷ সূত্রের খবর, ওই নোটের কথা এখনও রিজার্ভ ব্যাঙ্ক বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি৷ তবে মাইসুরুর কারেন্সি প্রিন্টিং প্রেসে ইতিমধ্যেই ওই নোট ছাপার কাজ শুরু হয়েছে৷ বর্তমানে ভারতে চালু রয়েছে হাজার ও পাঁচশো চাকার নোট৷ প্রায়ই শোনা যায় এই দুটি বড় নোটই জাল করে জালনোট কারবারিরা৷ এর পরেও কেন দুহাজার টাকার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করা হল তা এখনও স্পষ্ট নয়৷ একইসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের এই প্রচেষ্টা কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ণ থেকে যাচ্ছে৷ এর আগেও এই ধরনের বড় নোট বাজারে এনেছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ ১৯৩৮ এ ১৯৫৪ সালে রিজার্ভ ব্যাঙ্ক বাজারে এনেছিল ১০ হাজার টাকার নোট৷ কিন্তু ১৯৪৬ ও ১৯৭৮ সালে তা তুলে নেওয়া হয়৷ তার পরে ফের ওই ধরনের বড় টাকার নোট বাজারে আনা হচ্ছে৷ কোনও কোনও মহল থেকে মনে করা হচ্ছে কম মূল্যের নোট ছাপাতে সরকারের খরচ বেশি৷ তাই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে৷
বাজারে আসছে ২ হাজার টাকার নোট
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















