News Flash

Image

বাংলাদেশে পাচারকালে উদ্ধার পালসার বাইক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর:
বাংলাদেশের পাচারকালে উদ্ধার করা হয়েছে একটি পালসার বাইককে। সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা বাইকটি মধুপুর থানার হেফাজতে রয়েছে।

গভীর জঙ্গল থেকে পালসার বাইক উদ্ধার করলো মধুপুর থানা পুলিশ সোমবার ভোর রাতে। বর্তমানে মধুপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে উদ্ধারকৃত পালসার বাইকটি। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ অরবিন্দনগর এলাকায় গভীর জঙ্গল থেকে টিআর০১_একিউ_৯৩১১ নম্বরের একটি পালসার  বাইক উদ্ধার করে। পশ্চিম ত্রিপুরা থেকে উক্ত বাইকটি চুরি করে চোরের দল বাংলাদেশে পাচার করতেই অরবিন্দনগর এলাকায় গভীর জঙ্গলে সেই বাইকটিকে লুকিয়ে রেখেছিলো‌।

কিন্তু পুলিশের কাছে সে বাইকটি লুকিয়ে রাখার খবর আসতেই ঘটনাস্থলে ছুটে গিয়ে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি বাইকটি উদ্ধারের বিষয়ে মধুপুর থানার ওসি রাজ্যের সমস্ত থানায় মেসেজ পাঠিয়েছেন। এনিয়ে সোমবার দুপুরে থানা চত্বরে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন ওসি দেবজিৎ চ্যাটার্জী।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top