News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের ভগবাননগর এলাকায় জাতীয় সড়ক  অবরোধ ইরিক্সা চালকদের
Image

কৈলাসহরের ভগবাননগর এলাকায় জাতীয় সড়ক  অবরোধ ইরিক্সা চালকদের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৮ অক্টোবর:
কৈলাসহরের ভগবাননগর এলাকায় জাতীয় সড়ক  অবরোধ করলো ইরিক্সা চালকরা। অভিযোগ ইরিকশা চালকরা ধর্মনগরে হেনস্থার শিকার হয়েছে। সুষ্ঠু বিচারের দাবিতেই তারা জাতীয় সড়ক অবরোধ করে।

সোমবার দুপুর বেলা কৈলাসহর ভগবাননগর এলাকায় জাতীয় সড়কের উপর সকল ইলেকট্রনিক অটো গাড়ির চালকরা একত্রিত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ইলেকট্রনিক অটো গাড়ির চালকদের অভিযোগ কৈলাসহর থেকে ধর্মনগর যাত্রী নিয়ে গেলে ধর্মনগর আইএসবিটি- এলাকার দুই ব্যক্তি তাদেরকে আটক করে এবং হেনস্থা করে। তবে তাদেরকে কেন হেনস্থা করে সেই বিষয়ে কিছু জানা যায়নি। তাই  সুষ্ঠু বিচারের দাবিতেই আজ তারা পথ অবরোধ করে।

এই পথ অবরোধ করার ফলে রাস্তার দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা । যার ফলে যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ ।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top