News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকের হাত থেকে ছাত্রীদের ইজ্জত বাঁচাতে প্রধান শিক্ষককে ডেপুটেশন অভিভাবকদের
Image

শিক্ষকের হাত থেকে ছাত্রীদের ইজ্জত বাঁচাতে প্রধান শিক্ষককে ডেপুটেশন অভিভাবকদের

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২২ অক্টোবর৷৷ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদন্ড৷ পৃথিবীর কোন জাতিই শিক্ষা ছাড়া উন্নতি ঘটাতে পারেনা৷ শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করেন, তাদের একাংশের আচার আচরন নিয়ে প্রশ্ণ উঠছে৷ ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার প্রায়ই শোনা যায়৷ শিক্ষক দ্বারা ছাত্রীকে ধর্ষণ৷ এমনকি শ্লীলতাহানির মত ঘঠনাও ঘটে থাকে৷ তারই মধ্যে সোনামুড়া মহকুমার বনেদী সুকল হিসাবে পরিচিতি লাভ করে বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়৷ বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ইংরেজী বিষয় শিক্ষক আশীষ দাসের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে ছাত্রীদের প্রতি কুনজর এবং শ্লীলতাহানির মত অভিযোগ উঠছে৷ ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রীরা শিক্ষকের নোংরামী এবং অসভ্যতামীগুলি তুলে ধরে প্রধান শিক্ষক সদানন্দ দেববর্মার কাছে৷ তিনিও এখন পর্যন্ত কোন রকম ব্যবস্থা গ্রহণ করেননি৷ আশীষ দাসের শিক্ষক হিসাবে ভবের পাগল বলে গোটা এলাকায় প্রচার হয়ে গেছে৷ তিনি মোবাইলে গান লোড করেন এবং ছবি তুলেন৷ রোমাঞ্চ করার জন্য এবং চিত্র জগতের নৃত্য করার জন্যই ছাত্রীদের হাত ধরে টানা হেছরা করেন বলে অভিযোগ৷এই সব বিষয়গুলি ছাত্রীরা বাড়ীতে গিয়ে অভিবাকদের জানায়৷ ঐ শিক্ষকের জন্য বিদ্যালয়ে যেতে চায়না ছাত্রীরা৷ উক্ত বিষয়গুলি সুকল মেনেজম্যান্ট কমিটিকেও জানিয়েছেন অভিভাবকরা৷ কিন্তু, কোন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি৷ আজ বাধ্য হয়েই ছাত্র ছাত্রীদের অভিবাবক প্রায় কয়েক শত লোক একজোট হয়েই প্রধান শিক্ষকের নিকট ডেপুটেশান প্রদান করেন৷ অবিলম্বে কলঙ্ককারী শিক্ষককে বদলীর জন্য জোড়ালো দাবী করেন৷ পাশাপাশি উপযুক্ত শাস্তির দাবীও উঠেছে৷ অভিবাবক মহলে বিভিন্ন প্রশ্ণ ওঠছে-যে তাহলে আমরা বিদ্যালয়ে কিভাবে ছাত্রীদের পড়াশুনা করার জন্য পাঠাব৷ যেখানে মান সম্মান ইচ্ছতের প্রশ্ণের সম্মুখীন৷ কি দেবেন পাঠ দান৷ তাদের মনমানষিকতা খুবই খারাপ৷ তাই অভিবাবকের দাবী ঐতিহ্যবাহী দ্বাদশ শ্রেণী বিদ্যালটির প্রতি সরকার যাতে নজর দেয়৷ অন্যথায় শিক্ষকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকার অভিভাবকরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে৷ এখন দেখার এদিনের ডেপুটেশনের পর সুকলের প্রধান শিক্ষক ঐ শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top