News Flash

  • Home
  • Uncategorized
  • তারানগর হত্যাকান্ডে আটক অভিযুক্তকে জেল হাজতে পাঠাল আদালত
Image

তারানগর হত্যাকান্ডে আটক অভিযুক্তকে জেল হাজতে পাঠাল আদালত

court-hammer6নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ বুধবার মোহনপুরের দক্ষিণ তারানগরের আইলাঘাট থেকে উদ্ধার করা মৃত ব্যক্তির খুনীকে গ্রেপ্তার করেছে সিধাই থানার পুলিশ৷ অভিযুক্তের নাম সুখরঞ্জন বিশ্বাস(৪২)৷ তার বাড়ি বামুটিয়ার কালীবাজারে৷ ইতিমধ্যে সে পুলিশি জেরায় খুনের ঘটনা স্বীকার করেছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার এসপি অভিজিৎ সপ্তর্ষি৷
বুধবার সাত সকালে দক্ষিণ তারানগরের আইলাঘাট এলাকার একটি রাবার বাগান থেকে উদ্ধার হয়েছিল বৃদ্ধের মৃতদেহ৷ এরপরই তদন্ত শুরু করে পুলিশ৷ তদন্তে নেমেই পুলিশ জানতে পারে বুধবার সন্ধ্যায় সুখরঞ্জনের সাথে ঘোরাফেরা করেছিল ঐ ব্যক্তি৷ সে সূত্র ধরেই পুলিশ তদন্তে গতি আনে৷ সুখরঞ্জনের শ্বশুরবাড়ি তারানগর গ্রামে৷ ঐ রাতে সে সেখানেই ছিল৷ কিন্তু পরের দিন সে বামুটিয়ার কালীবাজার সংলগ্ণ রাঙ্গাটিয়া গ্রামের নিজ বাড়িতে চলে যায়৷ বৃহস্পতিবার সকালে সিধাই থানার ওসি সুব্রত দেবনাথ এসডিপিও রাজদ্বীপ দেব ও পুলিশ বাহিনী সুখরঞ্জনের বাড়িতে হাজির হয়৷ সেখান থেকে তাকে নিয়ে আসা হয় সিধাই থানায়৷ আগরতলা থেকে সিটের প্রতিনিধি দল যায় থানায়৷ পুলিশ ও সিট শুরু করে টানা জিজ্ঞাসাবাদ৷ এক সময় সুখরঞ্জন স্বীকার করে যে বুধবার ঐ বৃদ্ধকে সে খুন করেছিল৷ সে পুলিশকে আরো জানায় খুনের সময় তার সঙ্গে ছিল তুলাবাগান চৌমুহনীর দিলীপ বিশ্বাস৷ পুলিশ দিলীপকেও তুলে এনে জিজ্ঞাসাবাদ করে৷ যদিও দিলীপ জড়িত থাকার মত কোন তথ্য পাওয়া যায়নি বলে খবর৷ এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম জেলার অতিরিক্ত এসপি কিশোর দেববর্মা এস পি অভিজিৎ সপ্তর্ষি সিধাই থানায় যান৷ তারাও জিজ্ঞাসাবাদ করেন সুখরঞ্জনকে৷ এসপি জানান মূলত টাকার লোভেই বৃদ্ধকে খুন করা হয়েছে বলে অভিযুক্ত জানিয়েছে৷ এদিকে এসপি জানিয়েছেন বামুটিয়ার স্লুুইচ গেট এলাকায় ক্রমাগত একই ধরনের মৃতদেহ ফেলে রাখার ঘটনার পেছনেও সুখারঞ্জনের হাত রয়েছে কিনা তা নিয়েও জিজ্ঞাসাবাদ চলছে৷ যদি এই ধরনের তথ্য উঠে আসে তাহলে এলাকায় দীর্ঘদিনের বামুটিয়ার স্লুইচ গেটে ক্রমাগত খুনকান্ডের সাসপেন্সের অবসান হবে৷
এদিকে, সিধাই থানাধীন দক্ষিণ তারানগর এলাকায় খুন কান্ডে গ্রেপ্তার শ্যামরঞ্জন বিশ্বাসকে শুক্রবার আদালতে পাঠায় পুলিশ৷ আদালত পুলিশ রিমান্ডের আবেদন খারিজ করে অভিযুক্তকে ২ নভেম্বর পর্যন্ত জেলে পাঠিয়ে দেয়৷ এদিকে, অভিযুক্ত শ্যামরঞ্জন ইতিমধ্যেই পুলিশের কাছে খুনের ঘটনা স্বীকার করেছে বলে জানা গেছে৷ আরো তথ্য উদ্ধারের জন্যই আবারও পুলিশ রিমান্ডের দাবি জানিয়েছিল সিধাই থানার পুলিশ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top