সিডনি, ২৮ অক্টোবর (হি.স.): নভেম্বরে ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার সিরিজ খেলার আগে পাকিস্তানের সঙ্গে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। গাব্বায় তিন ম্যাচের সিরিজটি হবে ১৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর। সোমবার এই সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও এখনও অধিনায়কের নাম জানানো হয়নি। নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ১৩ সদস্যের স্কোয়াডে নির্বাচিত হননি।
অস্ট্রেলিয়া দল: শট অ্যাবোট, জাভিয়ের বারলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, ফ্রেজার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস ও অ্যাডাম জাম্পা।

