ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কার আশা গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

কলকাতা, ২৮ অক্টোবর (হি.স.): ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো আফগানিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে রবিবার রাতে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তান ‘এ’ দল। প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তুলল আফগানরা। আর তৃতীয় শিরোপা পাওয়া থেকে বঞ্চিত হলো শ্রীলঙ্কা।

৭ উইকেটে ১৩৩ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ রান (৬৪) করেন সেহান আরাচিগের। পেসার বিলাল ২২ রানে ৩ উইকেট নেন। আর ১৪ রান দিয়ে দুটি উইকেট নিয়ে ফাইনালের সেরা হন অফ স্পিনার ঘাজানফার।

জয়ের জন্য আফগানিস্তানের লক্ষ্য ছিল ১৩৪ রান। সেই রান তাড়া করতে নেমে   সাদিকুল্লাহ ৫৫ রান করে আফগানিস্তানকে জয়ের পথ দেখান। ৭ বল বাকি থাকতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় আফগানরা।