News Flash

  • Home
  • খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগ: ওয়েস্ট হ্যামের কাছে হেরে লিগ টেবিলে অবনমন ম্যানচেস্টার ইউনাইটেডের 
Image

ইংলিশ প্রিমিয়ার লিগ: ওয়েস্ট হ্যামের কাছে হেরে লিগ টেবিলে অবনমন ম্যানচেস্টার ইউনাইটেডের 

ম্যানচেস্টার, ২৮ অক্টোবর (হি.স.): ওয়েস্ট হ্যামের মাঠে রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরেছে এরিক টেন হাগের দল ম্যানচেস্টার ইউনাইটেড। সামারভিলের গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ার পর সমতা টানেন কাসেমিরো। যোগ করা সময়ের পেনাল্টি গোলে ব্যবধান গড়ে দেন জ্যারড বোয়েন।

প্রথমার্ধ ছিল  গোলশূন্য। দ্বিতীয়ার্ধে শুরুতেও আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মিলছিল না। উল্টে ৭৪ মিনিটে ওয়েস্ট হ্যাম দারুন এক আক্রমণে গিয়ে বক্সের বাইরে থেকে ড্যানি ইঙ্গসের পাশ থেকে জালে বল পাঠান ডাচ ফরোয়ার্ড সামারভিল। পিছিয়ে পড়ার সাত মিনিটের মাথায় জালের দেখা পায় ম্যান ইউনাইটেড। সতীর্থের হেড থেকে গোলমুখে বল পেয়ে হেডেই গোলটি করেন কাসেমিরো।

নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ইউনাইটেডের বক্সে তাদের ডিফেন্ডার মাটাইস ডি লিখট ওয়েস্টহ্যমের ইঙ্গসকে ফাউল করলে পেনাল্টির পায় ওয়েস্টহ্যম। সফল স্পট কিকে জয়সূচক গোলটি করেন বোয়েন।

লিগে ৯ ম্যাচে ইউনাইটেড হারল চারটি ম্যাচ। তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ১৩ নম্বরে উঠেছে ওয়েস্ট হ্যাম।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top