News Flash

  • Home
  • দেশ
  • যমুনার জল এখনও দূষিত, কালিন্দী কুঞ্জে ভেসেই বেড়াচ্ছে বিষাক্ত ফেনা
Image

যমুনার জল এখনও দূষিত, কালিন্দী কুঞ্জে ভেসেই বেড়াচ্ছে বিষাক্ত ফেনা

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): এমনিতেই বায়ুদূষণ, বাতাসের গুণগতমান খারাপ, তার মধ্যে যমুনা নদীর জল এখনও খারাপ অবস্থায় রয়েছে। কিছু দিন পরই ছোটপুজো, তার আগে যমুনার জলে ভেসে বেড়ানো বিষাক্ত এই ফেনা চিন্তা বাড়াচ্ছে। দিল্লিতে যমুনার জলে সোমবার সকালেও দূষণের দৃশ্য ধরা পড়ল।

বিগত কয়েকদিনের মতো সোমবারও দেখা যায়, যমুনার জল সাদা ফেনায় ঢেকে গিয়েছে। যমুনার জল থেকে এই বিষাক্ত ফেনা সরানো হচ্ছে, তবুও যেন পরিষ্কার হচ্ছে না জল। সোমবার সকালেও রাজধানী দিল্লি ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায়। বাতাসের গুণগতমানও নীচের দিকে নেমে যায়। এই দূষণের মধ্যেই যমুনা নদীর জলে দেখা গেল বিষাক্ত ফেনা। গত কয়েকদিনের মতো সোমবারও দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় দেখা যায়, যমুনার জলে বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে।

Releated Posts

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top