News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন দূর্নীতিতে নিমজ্জিত, প্রতিবাদে সরব কংগ্রেস
Image

ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন দূর্নীতিতে নিমজ্জিত, প্রতিবাদে সরব কংগ্রেস

আগরতলা, ২৮ অক্টোবর: ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। প্রতিভাবান খেলোয়াড় থেকে শুরু করে মাঠে খেলা পরিচালকদের সাথে পক্ষপাতিত্ব করছে টিসিএ। এমনটাই অভিযোগ তুলে টিসিএ ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। অবিলম্বে সভাপতি এবং সচিবকে পদত্যাগ করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবে সদর জেলা কংগ্রেস। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের এক সদস্য অভিযোগ করেন,বর্তমানে টিসিএ দূর্নীতিবাজ ও মাফিয়াদের আতুরঘরে পরিণত হয়েছে। প্রতিভাবান খেলোয়াড় থেকে শুরু করে মাঠে খেলা পরিচালকদের সাথে পক্ষপাতিত্ব করছে টিসিএ।

এদিন তিনি আরও বলেন, গত শনিবার রাজ্যের প্রাক্তন রঞ্জি খেলোয়াড় প্রণব দেবনাথকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। ত্রিপুরা বনাম মুম্বাই দলের ম্যাচ দেখতে তিনি তাঁর মেয়েকে নিয়ে গিয়েছিলেন। সেখানে তাঁকে অসম্মান করা হয় বলে তাঁর অভিযোগ। প্রাক্তন খেলোয়াড়দের অসম্মান সহ টিসি এর বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে আজ সদর জেলা কংগ্রেসের উদ্যোগে টি সি এর সামনে বিক্ষোভে সামিল হয়েছে। অবিলম্বে সভাপতি এবং সচিবকে পদত্যাগ করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে যাবে সদর জেলা কংগ্রেস বলে হুশিয়ারী দেন তিনি। 

Releated Posts

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top