News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা স্পোর্টস স্কুলে সাপ্তাহিক মেডিটেশন ওয়ার্কশপের সূচনা
Image

ত্রিপুরা স্পোর্টস স্কুলে সাপ্তাহিক মেডিটেশন ওয়ার্কশপের সূচনা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সাপ্তাহিক মেডিটেশন কাম ওয়ার্কশপের দারুন সূচনা হয়েছে। রবিবার সকাল সাড়ে আটটায় মনোজ্ঞ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক শুরু হয়েছে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্টাফদের নিয়ে এই মেডিটেশন কাম ওয়ার্কশপের যৌথ আয়োজকের ভূমিকায় রয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়। মুখ্যত, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পরামর্শক্রমে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়, প্রতি শনিবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত, ত্রিপুরা স্পোর্টস স্কুলে পাঠরত শিক্ষার্থী এবং স্টাফদের মধ্যে মেডিটেশন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে। তারই আনুষ্ঠানিক সূচনা পর্বে রবিবার সকাল সাড়ে আটটায় মনোজ্ঞ অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা সত্যব্রত নাথ, প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়য়ের ইনচার্জ বিকে গৌরী বাহিন,  মাস্টার্স স্পোর্টস উইং এর চেয়ারম্যান বিকে ড. জ্যোতিশ্বর সেন, সভাপতি জবা পাল দত্ত, সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক প্রিয় লাল সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তৃতায় অতিথিবর্গের প্রত্যেকেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তার আরও প্রসারের কথা উল্লেখ করেন। অচিরেই বিভিন্ন স্কুল এবং কোচিং সেন্টারে এ ধরনের মেডিটেশন কাম ওয়ার্কশপের সাপ্তাহিক আয়োজনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top