ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি পর্ব চূড়ান্ত। দু দলই নিজেদের তৃতীয় ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। আগামীকাল থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ত্রিপুরা খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে। ম্যাচটি দ্বিতীয় ম্যাচের মতোই ত্রিপুরার ঘরের মাঠ পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। ইতোমধ্যে তামিলনাড়ুর খেলোয়াররা আগরতলায় পৌঁছে যথারীতি মাঠ দেখে নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিয়েছে। উল্লেখ্য, ১৩ অক্টোবর থেকে সারাদেশ জুড়ে বিসিসিআই আয়োজিত কর্নেল সি কে নাইডু ট্রফি তথা অনূর্ধ্ব ২৩ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। ঔরাঙ্গাবাদে প্রথম রাউন্ডের খেলায় মহারাষ্ট্রের কাছে ত্রিপুরা ২৫ রানে পরাজিত হলেও ৮ দলীয় গ্রুপে ত্রিপুরার অবস্থান ছিল পঞ্চম স্থানে, ৬ পয়েন্ট পেয়ে। ২০ থেকে ২৩ অক্টোবর দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ত্রিপুরার অবস্থান একেবারে অষ্টম স্থানে। কেননা পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে তথা ঘরের মাঠে কর্নাটকের বিরুদ্ধে ত্রিপুরার এ ধরনের ইংনিস সহ ১৩১ রানের বিশাল ব্যবধানে পরাজয় অনেক ক্রিকেটপ্রেমীরা হতাশ প্রকাশ করেছেন। এলিট গ্রুপ এ-তে দ্বিতীয় রাউন্ডের খেলা গুলোর একটিতে মহারাষ্ট্র ইনিংস সহ ১০৯ রানের ব্যবধানে ওড়িশাকে পরাজিত করে দুর্দান্ত ১৩ পয়েন্ট পেয়ে প্রথম ম্যাচের ১০ পয়েন্ট এর সাথে মোট ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। কৃষ্ণগিরিতে কেরালা উত্তরাখণ্ডের বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ড্র তে নিষ্পত্তি হলেও প্রথম ইনিংসে লিড নিয়ে কেরালা আপাতত উনিশ পয়েন্ট নিয়ে তৃতীয় শীর্ষে উন্নীত হয়েছে। বলাবাহুল্য আগামীকাল থেকে গ্রুপ লীগের অন্যান্য খেলায় উত্তরাখণ্ড খেলবে চন্ডিগড় এর বিরুদ্ধে। কর্ণাটক মহারাষ্ট্রের ম্যাচ রয়েছে বেঙ্গালুরুর আলুরে। উড়িষ্যা খেলবে কেরালার বিরুদ্ধে কৃষ্ণগিরিতে।

সি কে নাইডু ট্রফি : পিটিএজি-তে আজ থেকে ত্রিপুরা-তামিলনাড়ু ম্যাচ
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















