News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলা টি-২০ : হিমাচল প্রদেশের কাছেও হারলো ত্রিপুরা
Image

সিনিয়র মহিলা টি-২০ : হিমাচল প্রদেশের কাছেও হারলো ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তীরে এসে তরী ডুবালো ত্রিপুরার সিনিয়র মহিলা ক্রিকেট দল। ঠিক ছয় বল বাকি থাকতে হিমাচল প্রদেশ চার উইকেটে জয় ছিনিয়ে নিল। লখনৌতে মহিলা সিনিয়র টি-টোয়েন্টি ২০২৪-২৫ টুর্নামেন্টে। তবে রাজ্য দলের ব্যাটার্সরা আরও কিছুটা রান সংগ্রহ করতে পারলে একদিকে যেমন চ্যালেঞ্জিং স্কোর হতো, অপরদিকে খেলার ফলাফলও অন্যরকম হতো। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচে হারলো ত্রিপুরার মহিলা ক্রিকেট দল। লখনৌতে ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুতে টস জিতে হিমাচল প্রদেশ প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে ত্রিপুরা দল নির্ধারিত ২০ ওভারে দুইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। ওপেনার মৌচৈতি দেবনাথ এর অপরাজিত ৩৮ রান এবং ঋজু সাহার অপরাজিত ৩৩ রান উল্লেখযোগ্য। মাঝে তামান্না নিগম ১৮ রান এবং পূজা পাল ১০ রান সংগ্রহ করে। ‌ জবাবে ব্যাট করতে নেমে হিমাচল প্রদেশ এক সময় চ্যালেঞ্জিং মুহূর্তের মধ্যে দিয়ে এগোলেও শেষ পর্যন্ত ঠিক ছয় বল বাকি থাকতে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে মনিকা দেবীর অপরাজিত ৩৬ রান দলকে ঝুঁকিপূর্ণ জয় এনে দেয়। প্রিয়াঙ্কা আচার্য ও রেশমা নায়েক দুইটি করে এবং সুরভী রায় ও অন্নপূর্ণা দাস একটি করে উইকেট পেয়েছেন। গ্রুপ লীগের অপর খেলায় কেরালা ২০ রানের ব্যবধানে হরিয়ানাকে এবং রেলওয়েজ ৫৮ রানের ব্যবধানে চন্ডিগড় কে পরাজিত করেছে।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top