নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ বৃহস্পতিবার সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্বারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে আমতলী থানাধীন রানীর খামার এলাকায়৷ মৃত ব্যাক্তির নাম হারাধান দাস৷ সকালে নিজ ঘর থেকেই মৃতদেহ উদ্বার হয়৷ এলাকাবাসীর অভিযোগ, স্ত্রী, পুত্র, এবং পুত্রবধূ মিলে পরিকল্পিত ভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে৷ এলাকাবাসীর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
পরিকল্পিতভাবে এক ব্যাক্তিকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজধানীর রানীর খামার এলাকায়৷ এলাকাবাসীর অভিযোগ, স্ত্রী, পুত্র ও পুত্রবধূ মিলে খুন করে তাকে ফাসিতে ঝুলিয়ে রেখেছে৷ মৃত ব্যাক্তির নাম হারাধন দাস৷ পেশায় সাইকেল মেকানিজ৷ প্রতিদিনের মত বুধবার রাতেও খাওয়া দাওয়া সেরে নিজ ঘরেই খুমিয়ে ছিলেন হারাধন বাবু৷ বৃহস্পতিবার রহস্যজনক ভাবে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্বার হয়৷ এলাকায় ও মৃতের নিকটাত্মীয়দের অভিযোগ প্রায়শই ছেলে বাবাকে মারধর করত৷ গতকাল বুধবার হারাধন দাসকে মারধর করে ঘরথেকে বের করে দেয়৷ রাতে বাড়িতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ৷
বুধবার রাতে মারধরের পর বৃহস্পতিবার সকালে মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী আমতলী থানায় খবর দেয়৷ ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্বার করে৷ এদিকে এলাকাবাসীর অভিযোগ অস্বীকার করে মৃত হারাধনের ছেলে জানায় সে মারধর করেনি৷ তার বাবা আত্মহত্যা করেছে৷ অন্যদিকে একই বক্তব্য স্ত্রীরও৷ ঘটনাস্থলে পুলিশ এলেও উত্তেজিত এলাকাবাসী স্ত্রী, পুত্র ও পুত্রবধূকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়৷ পুলিশ ঘটনায় অভিযোগ মূলে ৩ জনকে গ্রেপ্তার করে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷
রাণীর খামারে স্ত্রী, পুত্র ও পুত্রবধূর হাতে খুন হয়ে গেলেন গৃহস্বামী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















