News Flash

Image

অমিত শাহর সফর নিয়ে বিজেপি-র প্রস্তুতি তুঙ্গে

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): শনিবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। তাঁর সফর মসৃণ করতে শনিবার দফায় দফায় আলোচনায় বসছেন রাজ্য বিজেপি-র ব্যবস্থাপকরা।

তাঁর আসার কথা ছিল ২৪ অক্টোবর। কিন্তু, ঘূর্ণিঝড় দানার জন্য সেই সফর পিছিয়ে যায়। বাংলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। তবে বৃষ্টিতে মাঠে জল জমে যাওয়ায় তাঁর আরামবাগ সফর বাতিল করা হয়েছে।

শনিবার রাত ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিউটাউনের একটি হোটেলে রাতে থাকবেন। রবিবার দিনভর নানা কর্মসূচি রয়েছে তাঁর। রবিবার সকাল ১১টা নাগাদ হেলিকপ্টারে নদিয়ার কল্যাণীতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পেট্রাপোলে মৈত্রীদ্বারের উদ্বোধন করবেন।

কল্যাণী থেকে দুপুর একটা নাগাদ তাঁর হুগলির আরামবাগে পৌঁছনোর কথা ছিল। সেখানে একটি সরকারি কর্মসূচি ছিল। সরকারি ওই সমবায় কর্মসূচি কৃষকদের সঙ্গে কথা বলতেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আরামবাগেই মধ্যাহ্নভোজ করবেন বলে ঠিক ছিল। আরামবাগ থেকে কলকাতায় আসতেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু, বৃষ্টির জেরে যে মাঠে কর্মসূচি হওয়ার কথা ছিল, সেই মাঠে জল জমে যাওয়ায় অমিত শাহের চপার নামতে পারবে না। তাই আরামবাগের কর্মসূচি বাতিল করা হয়েছে। ফলে কল্যাণী থেকে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি) দলীয় কর্মসূচি রয়েছে।

Releated Posts

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026

বার্ষিক শীর্ষ সম্মেলনে ‘আমার বন্ধু’ মোদীকে স্বাগত জানাতে পেরে সম্মানিত: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

ক্যানবেরা, ৪ জুলাই (আইএএনএস): আগামী ৮ থেকে ১০ জুলাই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে অনুষ্ঠিতব্য…

ByByNews Desk Jul 4, 2026

স্বামী বিবেকানন্দের প্রখর মেধা ও অনুপ্রেরণাদায়ক ভাবনা আজও কোটি তরুণের পথপ্রদর্শক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): স্বামী বিবেকানন্দের মহাসমাধি দিবস উপলক্ষে শনিবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতীয়…

ByByNews Desk Jul 4, 2026

রাম মন্দির অনুদান কেলেঙ্কারি নিয়ে আরএসে-এর ‘দেরিতে অবস্থান’, প্রশ্ন তুলল কংগ্রেস ও শিবসেনা-ইউবিটি

নতুন দিল্লি, ৩ জুলাই (আইএএনএস): রাম মন্দিরে অনুদান ও ভোগের অর্থে কথিত আর্থিক অনিয়মের ঘটনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top