News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ক্লাব সদস্যদের হাতে আক্রান্ত টুয়েপ শ্রমিকরা, অভিযোগ 
Image

ক্লাব সদস্যদের হাতে আক্রান্ত টুয়েপ শ্রমিকরা, অভিযোগ 

আগরতলা, ২৬ অক্টোবর: ক্লাব সদস্যদের হাতে আক্রান্ত টুয়েপ শ্রমিকরা। ক্লাব পরিষ্কার করতে দেরি হওয়ার জেরে তাদের উপর আক্রমণ করা হয়েছে বলে দাবি শ্রমিকদের। ওই ঘটনায় ৭৯ জ্যোতির্ময় কলোনি মেমোরিয়াল ক্লাব ৫নং ওয়ার্ড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকাল থেকে আগরতলা পুর নিগমের ৫ নং ওয়ার্ড এলাকায় রেগার কাজ করছিলেন শ্রমিকরা। ওই সময় রেগার কাজ করতে গিয়ে মেমোরিয়াল ক্লাবের কিছু যুবক কর্মীদের বাধা দেয়। ক্লাবের সদস্যরা ক্লাব পরিষ্কার করার জন্য তাদের চাপ দিচ্ছিল বলে অভিযোগ। শ্রমিকরা ক্লাবের সদস্যদের জানান যে আশপাশ এলাকা পরিষ্কার করে তারা ক্লাব পরিষ্কার করবেন। কিন্তু ক্লাব পরিষ্কার করতে বিলম্ব হওয়াতে সদস্যরা শ্রমিকরদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একসময় প্রায় ৫ জন শ্রমিককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ক্লাব সদস্যদের বিরুদ্ধে। পাশাপাশি একজনকে প্রাননাশের হুমকি পর্যন্ত দেয়। পরর্বতী সময়ে আক্রান্ত শ্রমিকরা এন সিসি থানায় অভিযোগ দায়ের করেন। 

এদিকে, আক্রান্ত শ্রমিকরা মুখ্যমন্ত্রী ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের কাছে দোষীদের শাস্তির আবেদন জানিয়েছেন। 

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top