News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৃহলক্ষ্মীর বসতঘর আগুনে পুড়ে ছাই, সর্বসান্ত পরিবার
Image

গৃহলক্ষ্মীর বসতঘর আগুনে পুড়ে ছাই, সর্বসান্ত পরিবার

আগরতলা, ২৬ অক্টোবর : মান্দাই থানাধীন লক্ষণ কোবরা পাড়ায় গৃহলক্ষ্মী দেববর্মার বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটেছে। ঘরের সমস্ত জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িতে কেউ ছিলেন না বলে দমকল বাহিনীকে খবর দিতেও দেরি হয়েছে। ঘরের একটি জানালায় রাখা মোমবাতি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। জিরানিয়া থেকে দমকলের ইঞ্জিন গিয়ে দীর্ঘক্ষণ প্রচেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছে। কিন্তু ততক্ষণে ঘরের ভেতরের আসবাব সহ সবকিছুই পুড়ে গেছে।

গৃহলক্ষ্মী দেববর্মা জানিয়েছেন, ঘরে যা কিছু ছিল সব পুড়ে গেছে। এমনকি প্রয়োজনীয় নথিপত্র সহ তাঁর সন্তানদের বইপত্রও আগুনে পুড়ে গেছে। সর্বহারা হয়ে পড়েছে তার পরিবার। এই ক্ষতি কিভাবে পূরণ করবেন সেটা নিয়েই এখন চিন্তিত তিনি।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top