News Flash

  • Home
  • দেশ
  • স্বল্প সময়ে অত্যধিক বৃষ্টি, জলমগ্ন তামিলনাড়ুর মাদুরাই শহর 
Image

স্বল্প সময়ে অত্যধিক বৃষ্টি, জলমগ্ন তামিলনাড়ুর মাদুরাই শহর 

মাদুরাই, ২৬ অক্টোবর (হি.স.): গোটা অক্টোবর মাস ধরে লাগাতার বৃষ্টি হয়েছে, আর শুধুমাত্র শুক্রবারই ২৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে তামিলনাড়ুর মাদুরাই শহরে। অত্যধিক বৃষ্টিতে মাদুরাই শহরের নানা স্থানে জল জমে গিয়েছে। অবিরাম বৃষ্টির ফলে মাদুরাই জেলার সেলুরের আশেপাশের অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে।মাদুরাই কর্পোরেশনের পক্ষ থেকে দীনেশ কুমার বলেছেন, অক্টোবরে গত ২৫ দিন ধরে মাদুরাই শহরে একটানা বৃষ্টি হয়েছে। গড় বৃষ্টিপাত ২০০ মিলিমিটার, যেখানে গতকাল থেকে ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই তীব্র বৃষ্টিপাত হয়েছিল, যে কারণে শহরে প্রচুর জল ঢুকেছে। তবে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা সকল মানুষকে খাদ্য, পানীয় জল এবং অন্যান্য চিকিৎসা সহায়তা প্রদান করছি। এখন পর্যন্ত ৯টি স্থান প্লাবিত হয়েছে।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top