News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-আখাউড়া রেল প্রকল্প আঠারোতে শেষ করতে তৎপর দিল্লী ও ঢাকা
Image

আগরতলা-আখাউড়া রেল প্রকল্প আঠারোতে শেষ করতে তৎপর দিল্লী ও ঢাকা

indo-bangla-railনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ আগরতলা-আখাউড়া রেল প্রকল্প নিয়ে এক প্রস্থ বৈঠক সেরে নিলেন দু’দেশের প্রতিনিধিরা৷ বুধবার আগরতলায় রাজ্য অতিথিশালায় ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা এই প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন৷ মূলত, প্রকল্পটির বর্তমান পরিস্থিতি, কাজ সমাপ্ত হওয়ার সময়সীমা এছাড়াও পরিকাঠামোগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে৷ বৈঠক শেষে দু’দেশের প্রতিনিধিদের তরফে বাংলাদেশ রেলমন্ত্রকের অতিরিক্ত সচিব শশী সিং এবং ভারতের বিদেশমন্ত্রকের যুগ্মসচিব অজিত গুপ্তা সাংবাদিকদের এই বৈঠক সম্পর্কে এবং প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানান৷ বিদেশমন্ত্রকের যুগ্মসচিব অজিত গুপ্তা জানিয়েছেন, আগরতলা- আখাউড়া রেল প্রকল্পের কাজ দুই থেকে আড়াই বছরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তাতে ২০১৮ নাগাদ কাজ শেষ হবে বলে উভয় দেশ আশাবাদী বলে তিনি জানিয়েছেন৷ এই রেল প্রকল্পকে ঘিরে ইতিমধ্যে ভারতের অংশে জমি অধিগ্রহণ শুরু হয়ে গেছে৷ ডিসেম্বর নাগাদ জমি অধিগ্রহণের কাজ শেষ হবে বলে তিনি জানিয়েছেন৷ এদিকে, বাংলাদেশেও জমি অধিগ্রহণ শুরু হয়েছে বলে সে দেশের রেলমন্ত্রকের অতিরিক্ত সচিব শশী সিং জানিয়েছেন৷ তিনি এই প্রকল্পের মূল লক্ষ্য তুলে ধরে বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করার উদ্দেশ্যেই এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে৷ আগরতলা-আখাউড়া রেল সংযোগ স্থাপন হলে বাংলাদেশের পণ্য খুব সহজেই ত্রিপুরা সহ সমগ্র উত্তরপূর্বাঞ্চলে রপ্তানি সম্ভব হবে৷ তেমনি ভারতের পণ্যও বাংলাদেশে সহজে আমদানি সম্ভব হবে৷ তিনি জানান, আগামী মে থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশের অংশে জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করে রেলওয়ের হাতে সেই জমি তুলে দেওয়া হবে৷ বাংলাদেশও চাইছে ২০১৮ সালের মধ্যেই আগরতলা-আখাউড়া রেল সংযোগ স্থাপন হয়ে যাক৷
এদিন বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব অজিত গুপ্তা এবং বাংলাদেশ রেল মন্ত্রকের অতিরিক্ত সচিব শশী সিং রেলপ্রকল্পটির বিস্তারিত তথ্য জানিয়েছেন৷ এই রেল প্রকল্পে মোট ৯৭২ কোটি ৫২ লক্ষ টাকা খরচ হবে৷ তাতে, ভারতের অংশের জন্য ব্যয় হবে ৫৮০ কোটি টাকা এবং বাংলাদেশের অংশের জন্য ব্যয় হবে ৩৯২ কোটি ৫২ লক্ষ টাকা৷ এদিকে, রেল প্রকল্পটি বাস্তবায়নে ভারতের অংশে ৬৫ একর এবং বাংলাদেশের অংশে ৫৬৫ একর জমি অধিগ্রহণ করা হবে৷ তাতে, ভারতের অংশের জমি অধিগ্রহণের জন্য ৯৮ কোটি টাকা এবং বাংলাদেশের অংশের জমি অধিগ্রহণের জন্য ৯৩ কোটি বাংলাদেশী টাকা ব্যয় হবে৷ এই প্রকল্পের দায়িত্বে রয়েছে ইরকন৷ এই রেল প্রকল্পের সমস্ত অর্থ ভারত সরকার বহন করছে৷ বাংলাদেশের অংশের জন্য ভারতের বিদেশমন্ত্রক এবং ভারতের অংশের জন্য ডোনারমন্ত্রক অর্থ মঞ্জুর করেছে৷
এদিকে, জমি অধিগ্রহণ শেষে রেল লাইন বসানো এবং আনুষঙ্গিক কাজের জন্য টেন্ডার ডাকা হবে৷ সমস্ত প্রক্রিয়া শেষে ভারত-বাংলাদেশ যৌথ কমিটি যাচাই করবে৷ এরপরই রেল সংযোগের কাজ শুরু হয়ে যাবে৷
এদিন উভয় দেশের প্রতিনিধিরা এই প্রকল্পটিকে ঘিরে দারুণ উৎসাহ ব্যক্ত করেছেন৷ মূলত, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী এই রেল প্রকল্পের মাধ্যমে সম্ভব হবে বলে উভয় দেশ যথেষ্ট আশাবাদী৷ এদিকে, বৈঠক শেষে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে’র সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন৷ জানা গেছে, বুধবারই উভয় দেশের প্রতিনিধিরা ফিরে গেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top