নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ পৃথক স্থানে গৃহবধূ ও শিশু ধর্ষিতা হয়েছে৷ সংবাদে জানা গিয়েছে, ধলাই জেলার কচুছড়া থানার অধীন একটি জঙ্গলে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েএছ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে, স্থানীয় বিশুচন্দ্র পাড়ায় সন্ধ্যারাতে বাপের বাড়ি থেকে ফেরার পথে তিন যুবক ওই মহিলাকে তুলে নিয়ে যায় এবং তাকে পরপর ধর্ষণ করে৷ এই ঘটনায় রাজকুমার সিনহা, হেটেল রায় দেববর্মা নামে দুই যুবককে চিনতে পারেন ঐ মহিলা৷ আরও এক অপরিচিত যুবক ছিল তাদের সাথে৷ এই ঘটনায় কচুছড়া থানায় একটি মামলা দায়ের করেছেন ঐ গৃহবধূ৷ মামলার নম্বর ৭/১৬৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৪১, ৩৪২ এবং ৩৭৬ (ডি) ধারায় একটি মামলা রুজু করেছে৷ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ এদিকে, চকলেট দেবার প্রলোভন দিয়ে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ সুরজিত দাস (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে৷ ঘটনাটি ঘটেছে বীরগঞ্জ থানার অধীন অমরপুরের রাঙামাটি এলাকায়৷ এই ঘটনায় বীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে৷ মামলার নম্বর ৪৫/১৬৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধি ৪৪৮, ৩৭৬ ধারায় এবং পক্সো আইনের চার ধারায়৷ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে তল্লাসি করেছে৷ তবে সে পলাতক বলে জানা গিয়েছে৷ একের পর এক ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে৷ রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ ক্রমশ বেড়েই চলেছে৷
কচুছড়ায় গৃহবধূ ও বীরগঞ্জে শিশু ধর্ষিতা, অভিযুক্তরা পলাতক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















