News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-আখাউড়া রেল প্রকল্প নিয়ে আজ বৈঠক, রাজ্যে এলেন ঢাকা ও দিল্লীর প্রতিনিধি দল
Image

আগরতলা-আখাউড়া রেল প্রকল্প নিয়ে আজ বৈঠক, রাজ্যে এলেন ঢাকা ও দিল্লীর প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ আগরতলা-আখাউড়া রেল প্রকল্প নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে রাজ্যে

মঙ্গলবার আখাউড়া সীমান্ত দিয়ে রাজ্যে আসেন বাংলাদেশের প্রতিনিধিরা৷ ছবি নিজস্ব৷
মঙ্গলবার আখাউড়া সীমান্ত দিয়ে রাজ্যে আসেন বাংলাদেশের প্রতিনিধিরা৷ ছবি নিজস্ব৷

এসেছেন ভারত এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা৷ বুধবার আগরতলা রাজ্য অতিথিশালায় দুদেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে৷ সে মোতাবেক মঙ্গলবার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রতিনিধিরা রাজ্যে এসেছেন৷ প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দপ্তরের ডিজি সুব্রত মৈত্র, রেলমন্ত্রকের অতিরিক্ত সচিব শশী সিং এবং মহম্মদ মশিউর রহমান, কাজি মহম্মদ রফিকুল আলম, মহম্মদ নজরুল ইসলাম, মহম্মদ রাজোয়ানুর রহমান, সাহিদুল ইসলাম, ইসরাত আরা সহ মোট ১৮ জন সদস্য৷ এদিকে, ভারত সরকারের প্রতিনিধি দলে রয়েছেন বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব অজিত গুপ্তা, উপসচিব প্রেমকুমার নায়ার এবং রেলের আধিকারিক অজিত পন্ডিত, হরপাল সিং, অনিল জৈন, সৈয়েল কুমার গুপ্তা এবং দীবাঞ্জন রায়৷ বুধবার আগরতলা- আখাউড়া রেল প্রকল্প নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে৷
উল্লেখ্য, আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে মোট ১৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে৷ তাতে বাংলাদেশের অংশে ১০ কিলোমিটার এবং ভারতের অংশে ৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে৷ এই প্রকল্পে ভারতের অংশে রেলপথ নির্মাণে ডোনারমন্ত্রক অর্থ বরাদ্দ করেছে৷ অন্যদিকে, বাংলাদেশের অংশে রেলপথ নির্মাণে ভারতের বিদেশমন্ত্রক অর্থ বরাদ্দ করেছে৷ ইতিমধ্যে জমি অধিগ্রহণের অর্থমঞ্জুর হয়েছে৷ জমি অধিগ্রহণের কাজও এপার-ওপারে শুরু হয়ে গেছে৷ বাংলাদেশ প্রতিনিধি দলের জনৈক সদস্য জানিয়েছেন, ২০১৮ সালের মধ্যে এই রেলপথ নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এই রেলপথ নির্মাণে বাংলাদেশের অংশে খরচ হবে ৩৮৮ কোটি টাকা এবং ভারতের অংশে খরচ হবে ৫৮০ কোটি টাকা৷ এই রেলপথ নির্মাণ হলে যোগাযোগের ক্ষেত্রে ত্রিপুরা আরো একধাপ এগিয়ে যাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top