News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এফসিআই-র গমের গোডাউনের পোকামাকড় ঢুকছে স্থানীয়দের বাড়িঘরে, রাস্তা অবরোধের হুমকি
Image

এফসিআই-র গমের গোডাউনের পোকামাকড় ঢুকছে স্থানীয়দের বাড়িঘরে, রাস্তা অবরোধের হুমকি

আগরতলা, ২৩ অক্টোবর : এফসিআই-র গমের গোডাউনের পোকামাকড় ঢুকে পড়ছে স্থানীয়দের বাড়িঘরে। এই যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ-নিয়ে গোডাউনের কর্মকর্তাদের বহুবার অভিযোগ জানিয়ে সুরাহা হচ্ছে না। তাই, আজ এলাকাবাসী গোডাউনের কর্মকর্তাদের উপর চড়াও হন। ওই সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকরা এফসিআই গোডাউনের কর্মকর্তাদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন। এমনকি সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন জনৈক কর্মকর্তা। 

স্থানীয়দের বক্তব্য, সন্ধ্যা হলেই গোডাউনের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। ফলে, আশেপাশের বাড়িঘরে আলো দেখে গমের গোডাউনের পোকামাকড় হামলে পড়ে। এমনকি, অনেকের কানেও ঢুকেছে ওই পোকা। স্থানীয়দের আরও অভিযোগ, বর্ষার সময়ে গোডাউনের জল আশেপাশের বাড়িঘরে ঢুকে পড়ে। এই সমস্ত সমস্যা সমাধানে গোডাউনের কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো সত্বেও কখনোই পদক্ষেপ নেওয়া হয়নি। 

আজ ক্ষিপ্ত এলাকাবাসী গোডাউনের কর্মকর্তাদের উপর চড়াও হন। অবিলম্বে ওই সমস্ত সমস্যা সমাধান না হলে এফসিআই গোডাউনের রাস্তা অবরোধের হুমকি দিয়েছেন তাঁরা।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top