ভুবনেশ্বর, ২৩ অক্টোবর (হি.স.) : ঘূর্ণিঝড় ‘দানা’-র জন্য ওডিশায় পিছিয়ে দেওয়া হল ওডিশা সিভিল সার্ভিসেস-এর প্রিলিমিনারি পরীক্ষা। আগামী ২৭ অক্টোবর ওডিশা সিভিল সার্ভিসেস-এর প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩-২৪ হওয়ার কথা ছিল। কিন্তু, ঘূর্ণিঝড়ের জন্য সম্ভাব্য দুর্যোগের আশঙ্কার প্রেক্ষিতে ২৭ তারিখ হচ্ছে না পরীক্ষা। সেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ এখনও জানানো হয়নি। ওডিশা পাবলিক সার্বিক কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ দিন পর পরীক্ষা নতুন তারিখ ঘোষণা করা হবে।
2024-10-23

