News Flash

  • Home
  • প্রধান খবর
  • অনশন প্রত্যাহার ডাক্তারদের, ধর্মতলায় অবস্থান মঞ্চ খোলার কাজ শুরু
Image

অনশন প্রত্যাহার ডাক্তারদের, ধর্মতলায় অবস্থান মঞ্চ খোলার কাজ শুরু

কলকাতা, ২২ অক্টোবর (হি.স.): মঙ্গলবার সকাল থেকে ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চ খোলার কাজ শুরু হয়েছে। তাদের দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে, তবে অনশন কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। ফলে ধর্মতলার ব্যস্ততম রাস্তা আবারও ফিরতে চলেছে স্বাভাবিক ছন্দে।উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন অনশনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা।

বৈঠকের পর চিকিৎসকদের দাবি, এই মিটিং কোনও ফলপ্রসু হয়নি। তবে, নির্যাতিতার বাবা-মায়ের অনুরোধে তারা অনশন তুলে নেন। অনশন প্রত্যাহারের কারণ হিসেবে নির্যাতিতার বাবা-মায়ের আবেগঘন বার্তা উল্লেখ করেন ডাঃ দেবাশিষ হালদার। তাদের দাবি ছিল, “আমরা আমাদের মেয়েকে হারিয়েছি, আর আমরা তোমাদের কাউকে হারাতে চাই না। তাই তোমরা অনশন তুলে নাও।”এই আবেদনের প্রেক্ষিতে আন্দোলনকারীরা অনশন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। সাংবাদিক সম্মেলনে দেবাশিষ হালদার বলেন, “নির্যাতিতার পরিবারের কথা মাথায় রেখে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি।”

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top