News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত দ্বিতীয় শ্বেত বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে : অমিত শাহ
Image

ভারত দ্বিতীয় শ্বেত বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে : অমিত শাহ

আনন্দ (গুজরাট), ২২ অক্টোবর (হি.স.): ভারত দ্বিতীয় শ্বেত বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ভারত দ্বিতীয় শ্বেত বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে, যার লক্ষ্য আগামী ভবিষ্যতে দেশের ৮ কোটি দুধ উৎপাদনকারীদের সমবায় পরিকাঠামোর সঙ্গে সংযুক্ত করা। মঙ্গলবার গুজরাটের আনন্দে ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের হীরক জয়ন্তী উদযাপনে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় সমবায় মন্ত্রী আমিও শাহ বলেন, বর্তমানে দুধ উৎপাদনকারী কৃষকদের মধ্যে মাত্র ১.৫ কোটি সমবায়ের সঙ্গে যুক্ত এবং তাদের অধিকাংশই এখনও শোষণের শিকার।

কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেন, ভারতের দুগ্ধ ক্ষেত্র বার্ষিক ৬ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, যা বিশ্ব গড় থেকে বেশি। তিনি দুগ্ধ শিল্পের সাফল্য এবং দুগ্ধ উৎপাদনকারীদের অর্থনৈতিক উন্নয়নে এনডিডিবির গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন। আগামী পাঁচ বছরে দেশে ২ লক্ষ সমবায় প্রতিষ্ঠার জন্য বিজেপি সরকারের পরিকল্পনাও উন্মোচন করেছেন অমিত শাহ।

Releated Posts

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026

‘রাজনীতি এখন স্বার্থের খেলায় পরিণত হয়েছে’, সমাজ থেকেই পরিবর্তনের ডাক মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): রাজনীতি এখন অনেকটাই “স্বার্থের খেলায়” পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)…

ByByNews Desk Aug 30, 2026

ধর্মের নামে বিদ্বেষ প্রত্যাখ্যান, বিশ্বজুড়ে ঐক্য ও সম্প্রীতির ডাক ধর্মীয় নেতাদের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): ধর্মের নামে বিদ্বেষ, অপমান, অমানবিকীকরণ ও হিংসাকে প্রত্যাখ্যান করে বিশ্বজুড়ে সম্প্রীতি, পারস্পরিক সম্মান ও…

ByByNews Desk Aug 30, 2026

তাসখন্দে যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের তাসখন্দে রবিবার যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজিত একটি যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top