News Flash

  • Home
  • দেশ
  • শান্তিপুরে বিদ্যালয়ের অভিনব উদ্যোগ, থানার কাজ সম্পর্কে সচেতন হল পড়ুয়ারা
Image

শান্তিপুরে বিদ্যালয়ের অভিনব উদ্যোগ, থানার কাজ সম্পর্কে সচেতন হল পড়ুয়ারা

শান্তিপুর, ২১ অক্টোবর (হি.স.): নদিয়ার শান্তিপুর কিডজি এবং শান্তিপুর পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের থানার কাজকর্ম সম্পর্কে সচেতন করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে বিদ্যালয়। সোমবার ছাত্রছাত্রীরা হঠাৎই শান্তিপুর থানায় এসে ভিড় করলে, প্রথমে থানার পুলিশ কর্মীরা কিছুটা অবাক হয়ে গেলেও পরে বিষয়টি স্পষ্ট হয়। বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীরা থানার কাজ এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে শিক্ষা নিতে আসে।

ছোট ছোট ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে শান্তিপুর থানার কাজকর্ম পর্যবেক্ষণ করে এবং কীভাবে পুলিশ প্রশাসনিক কাজ করে তা সরাসরি দেখার সুযোগ পায়। এ সময় তারা থানার পুলিশ কর্মীদের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। পুলিশের পক্ষ থেকেও তাদের হাতে ভালোবাসার চিহ্নস্বরূপ চকলেট তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের কো-অর্ডিনেটর জানান, প্রতি শিক্ষাবর্ষেই ছাত্রছাত্রীদের ফিল্ড ভিজিটের মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক দফতর এবং জনসেবামূলক প্রতিষ্ঠানের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহল করা হয়। এর আগে ছাত্রছাত্রীদের পোস্ট অফিস, শপিং মল সহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে সেখানকার কার্যক্রমের সঙ্গে পরিচিত করা হয়েছে। এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের ছোটবেলা থেকেই সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে বিদ্যালয়ের কো-অর্ডিনেটর মনে করেন।

এই অভিজ্ঞতায় ছাত্রছাত্রীরাও ভীষণ খুশি এবং তারা ভবিষ্যতে আরও এই ধরনের শিক্ষামূলক ভিজিটের আশায় রয়েছে।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top