ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় স্থানীয় এনএসআরসিসি-তে পশ্চিম ত্রিপুরা জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এই পশ্চিম জেলা ভিত্তিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার সভাপতি তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ। বিশেষ অতিথি হিসেবে রাজ্য ক্রীড়া পর্ষদের জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। দিনভর প্রতিযোগিতা শেষে বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সম্পাদক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

পশ্চিম জেলাভিত্তিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















