News Flash

  • Home
  • বিদেশ
  • শপথ নিলেন প্রাবোও সুবিয়ান্তো, নতুন প্রেসিডেন্ট পেল ইন্দোনেশিয়ার
Image

শপথ নিলেন প্রাবোও সুবিয়ান্তো, নতুন প্রেসিডেন্ট পেল ইন্দোনেশিয়ার

জাকার্তা, ২০ অক্টোবর (হি.স.): ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রাবোও সুবিয়ান্তো। রবিবার পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে দেশ শাসনের ভার নিলেন ৭৩ বছর বয়সী প্রাবোও। ১৯৪৫ সালে ইন্দোনেশিয়া স্বাধীনতা অর্জনের পর প্রাবোও হলেন দেশটির অষ্টম প্রেসিডেন্ট। ইন্দোনেশিয়ায় প্রাবোও সুবিয়ান্তো রবিবার বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সুবিয়ান্তো হলেন বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের অষ্টম রাষ্ট্রপতি। দেশের স্পেশাল ফোর্সের প্রাক্তন কমান্ডার ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। নির্বাচনের আগে তিনি স্কুলের শিশুদের জন্য বিনামূল্যে খাবার দেওয়ার নীতি প্রণয়নের কথা ঘোষণা করেছিলেন।

Releated Posts

বাংলাদেশে রাম মূর্তি নির্মাণে স্থগিতাদেশ, উগ্রপন্থী গোষ্ঠীর চাপের অভিযোগ

ঢাকা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে বিশ্বের বৃহত্তম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

যশোরে যুবলীগ নেতার মৃত্যু ঘিরে রাজনৈতিক সহিংসতার অভিযোগ, উদ্বেগ প্রকাশ আওয়ামী লীগের

ঢাকা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশের যশোর জেলার চৌগাছা উপজেলায় এক যুবলীগ নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

প্রচার সভায় ইরানের সঙ্গে চুক্তির দাবি ট্রাম্পের, পারমাণবিক অস্ত্র না রাখার আশ্বাস তেহরানের

ওয়াশিংটন, ১২ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারধর্মী টেলি-র‍্যালিতে অংশ নিয়ে দাবি করেছেন, ইরানের সঙ্গে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পশ্চিম এশিয়ায় জাহাজে হামলা নিয়ে আমেরিকার কাছে কড়া প্রতিবাদ ভারতের, উদ্বেগ প্রকাশ বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): গত কয়েক দিনে পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকদের বহনকারী একাধিক জাহাজে হামলার ঘটনায় আমেরিকার কাছে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top