News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কু‌শিয়ারা নদী থে‌কে অপ‌রি‌চিত ব‌্যক্তির মৃত‌দেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

কু‌শিয়ারা নদী থে‌কে অপ‌রি‌চিত ব‌্যক্তির মৃত‌দেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, করিমগঞ্জ, ২০ অক্টোবর: কু‌শিয়ারা নদী থে‌কে অপ‌রি‌চিত ব‌্যক্তির মৃত‌দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল‌্য আসামের ক‌রিমগ‌ঞ্জে। শ‌নিবার বিকা‌লে ‌ক‌রিমগ‌ঞ্জ শহ‌রের ভারত-বাংলাদেশ সীমা‌ন্তের কু‌শিয়ারা নদী‌তে এক‌টি ভাসমান  পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা মৃতদেহটি উদ্ধার করেছে।

মৃত‌দেহ‌টি আই‌নি প্রক্রিয়া সহ ময়না তদ‌ন্তের জন‌্য সম‌ঝে দেওয়া হয় করিমগঞ্জ জেলা সদর থানা পু‌লি‌শের কা‌ছে।‌ পু‌লি‌শি তৎপরতায় মৃত‌দেহ‌টি ময়না তদ‌ন্তের তোড়‌জোড় চল‌ছে। মৃত‌দে‌হে পচন ধরায় মৃত‌দেহ‌টি ময়না তদ‌ন্তের জন‌্য প্রয়োজ‌নে শিলচর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরন করা হ‌তে পা‌রে ব‌লে জানা গে‌ছে। মৃত ব‌্যক্তি‌টির প‌রিচয় জানা যায়‌নি। ফুল প‌্যান্ট ও টিশার্ট পর‌হিত মৃত ব‌্যক্তি‌টির বয়স অনুমা‌নিক পয়তা‌ল্লি‌শের কাছাকা‌ছি হ‌বে ব‌লে ধারনা কর‌ছেন প্রত‌্যক্ষদর্শীরা। পু‌লিশ পু‌রো ঘটনা‌টি গ‌ভীরভা‌বে খ‌তি‌য়ে দেখ‌ছে। ক‌রিমগঞ্জ শহ‌রে মর‌দেহ উদ্ধা‌রের ঘটনায় চাঞ্চল‌্য দেখা দেয়।

Releated Posts

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন পূর্ব গান্ধীগ্রাম, চরম ভোগান্তিতে এলাকাবাসী

আগরতলা, ২৮ এপ্রিল: আজ সকালের অল্প বৃষ্টিতেই চরম ভোগান্তির ছবি সামনে এল বামুটিয়া বিধানসভার অন্তর্গত পূর্ব গান্ধীগ্রাম পঞ্চায়েত…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ, পূর্ব থানায় ডেপুটেশন অটো শ্রমিকদের

আগরতলা, ২৭ এপ্রিল: ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে সোমবার আগরতলার পূর্ব থানায় ডেপুটেশন জমা দিল…

ByByReshmi Debnath Apr 27, 2026

টিটিএএডিসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, তদন্ত ও স্বচ্ছ নিয়োগের দাবি

আগরতলা, ২৭ এপ্রিল: টিটিএএডিসি-তে সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের মাথায় হাত

সাব্রুম, ২৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে…

ByByReshmi Debnath Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top