News Flash

Image

মায়ঙে সড়ক দুৰ্ঘটনা, হত এক, আহত তিন, সংকটজনক এক

মরিগাঁও (অসম), ২০ অক্টোবর (হি.স.) : মরিগাঁও জেলার অন্তর্গত মায়ঙের বুঢ়ামায়ঙে ভয়াবহ এক সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন। নিহতকে জনৈক মহিদুল ইসলাম বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া আহতদের মধ্যে সংকটজনক অবস্থায় ফইজুল হককে গুয়াহাটিতে বেসরকারি হাসপাতাল জিএনআরসিতে পাঠানো হয়েছে। অন্য দুজনকে মরিগাঁও অসামরিক হাসপাতালে ভরতি করা হয়েছে।

ঘটনা আজ রবিবার সকাল প্রায় পাঁচটা নাগাদ সংঘটিত হয়েছে। চার চাকার একটি গাড়ির আরোহী ছিলেন চারজন। এঁরা সকলেই মায়ঙের পাভকাতি গ্রামের বাসিন্দা। গুয়াহাটি থেকে আসার পথে দুগ্ধ পরিবাহী একটি টেম্পোর সঙ্গে সংঘর্ষ হয় চার চাকার গাড়ি।

ঘটনা দেখে স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। ইত্যবসরে অকুস্থলে ছুটে যান হতাহতদের পরিবারের লোকজন। তাঁরা হতাহদের নিয়ে যান গুয়াহাটির জিএনআরসি এবং মরিগাঁও অসামরিক হাসপাতালে।

Releated Posts

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top