News Flash

  • Home
  • দিনের খবর
  • জমিতে গবাদি পশু ঢুকে পড়ায় পিটিয়ে খুন! চাঞ্চল্য মুর্শিদাবাদের হরিহরপাড়ায়
Image

জমিতে গবাদি পশু ঢুকে পড়ায় পিটিয়ে খুন! চাঞ্চল্য মুর্শিদাবাদের হরিহরপাড়ায়

মুর্শিদাবাদ, ২০ অক্টোবর (হি.স.): জমিতে গবাদি পশু ঢুকে পড়েছিল। সেই কারণে গবাদি পশুর মালিককে পিটিয়ে খুন করল এক ব্যক্তি! মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রবিবার দুপুরে ঘটেছে এই ঘটনাটি। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুবল মণ্ডল (৫৮)। তাঁর বাড়ি নিশ্চিন্তপুর মাঠপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী বিশ্বনাথ মণ্ডলের জমিতে এদিন সকালে সুবলবাবুর গবাদি পশুটি ঢুকে যায়। সেই নিয়ে প্রথমে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। তারপরে লোহার রড ও শাবল দিয়ে সুবলবাবুর উপর আক্রমণ করে বিশ্বনাথ। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুবলবাবু। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বহড়ান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top