News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রে মহাসংগ্রাম, ৯৯টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
Image

মহারাষ্ট্রে মহাসংগ্রাম, ৯৯টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রে মহাসংগ্রাম শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা। নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এবার মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। রবিবার প্রকাশিত প্রথম প্রার্থী তালিকায় মোট ৯৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস নাগপুর দক্ষিণ পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, রাজ্য বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে কামথি আসন থেকে লড়বেন, মন্ত্রী গিরিশ মহাজনকে জামনের আসনের প্রার্থী করা হয়েছে, মন্ত্রী সুধীর মুনগান্টিওয়ার বল্লারপুর থেকে প্রার্থী হয়েছেন, শ্রীজয়া অশোক চাভান লড়বেন ভোকার থেকে, আশিস শেলার ভান্দ্রে পশ্চিম থেকে, মঙ্গল প্রভাত লোধা মালাবার হিল থেকে, কোলাবা থেকে রাহুল নারওয়েকার, সাতারা থেকে ছত্রপতি শিবেন্দ্র রাজে ভোসলে।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top