News Flash

  • Home
  • খেলা
  • শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি  সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজ
Image

শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি  সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজ

ডাম্বুলা, ১৮ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার রাতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে ২-১ এ সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা। ডাম্বুলায় ১৬৩ রান তাড়া করতে নেমে কুশল মেন্ডিস ও কুশল পেরেরার অপরাজিত ফিফটিতে জয় তুলে নেয় স্বাগতিকরা।

টস জিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে তারা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ৬২ রানে ৫ উইকেট হারিয়ে।  এরপর দলের হাল ধরেন অধিনায়ক রভম্যান পাওয়েল ও গুদাকেশ মোতি। গুদাকেশের ১৫ বলে ৩২  আর পাওয়েলের ২৭ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে খেলে নির্ধারিত ২০ ওভারে  ৮ উইকেট ১৬২ রান সংগ্রহ করে। লঙ্কানদের হয়ে ২টি করে উইকেট নেন মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুজনের ১০৬ রানের জুটিতে ২ ওভার হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় লঙ্কানরা।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে ৭৩ রানের জয়ে সমতায় ফেরে লঙ্কানরা। আর তৃতীয় ম্যাচ জিতে ২-১ এ সিরিজ নিল স্বাগতিকরা।

এবার আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে দুদলের মধ্যে একদিনের ম্যাচের লড়াই।  ২৩ ও ২৬ অক্টোবর হবে দুটি ওয়ানডে।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top