News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সমগ্র কাঞ্চনপুর মহকুমায় ১৬৩ ধারা
Image

শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সমগ্র কাঞ্চনপুর মহকুমায় ১৬৩ ধারা

ধর্মনগর, ১৬ অক্টোবর : উত্তর ত্রিপুরা জেলার সমগ্র কাঞ্চনপুর মহকুমায় শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও সম্প্রীতি অটুট রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ১৬৩ নং ধারায় জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ গতকাল ১৫ অক্টোবর, ২০২৪ থেকে বলবৎ হয়েছে এবং আগামী ১৭ অক্টোবর, ২০২৪ পর্যন্ত তা কার্যকর থাকবে। কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক ড. দীপক কুমার এক আদেশে এই বিধিনিষেধ আরোপ করেছেন।

আদেশে বলা হয়েছে এই বিধিনিষেধ সামরিক/আধা সামরিক/রাজ্য পুলিশের জওয়ানদের ক্ষেত্রে যারা আইন শৃঙ্খলা রক্ষায় নিযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কার্যকর হবেনা। তাছাড়া উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার, কাঞ্চনপুর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক এবং কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসকের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, জরুরী সরকারি কাজে নিযুক্ত সরকারি কর্মচারি, তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও এই আদেশ প্রযোজ্য হবেনা। এই আদেশ অমান্য করলে বিএনএস, ২০২৩-এর ২২৩নং ধারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এই আদেশে জনসাধারণের জন্য জরুরী কাজে কয়েকটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। এই হেল্পলাইন নম্বরগুলি হলো স্বাস্থ্য পরিষেবার জন্য- ১০২/১১২ (সেন্ট্রাল হেল্পলাইন) এবং ৮৪১৩৯৯১৭৮৭ (কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল)। ফায়ার সার্ভিসের হেল্পলাইন জরুরী কাজে হেল্পলাইন নম্বর হচ্ছে ১১২।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top