News Flash

  • Home
  • দেশ
  • পরিষদীয় দলের নেতা নির্বাচিত সাইনি, ১৭ অক্টোবর দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ
Image

পরিষদীয় দলের নেতা নির্বাচিত সাইনি, ১৭ অক্টোবর দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ

চন্ডীগড়, ১৬ অক্টোবর (হি.স.): নয়াব সিং সাইনিকে পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নিল হরিয়ানা বিজেপি। বুধবার হরিয়ানা বিজেপির পরিষদীয় দলের বৈঠকে নয়াব সিং সাইনিকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব প্রমুখ।

১৭ অক্টোবর, বৃহস্পতিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সাইনি, এই নিয়ে দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি।এক দশকের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হরিয়ানার পাঁচকুলায় বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা সেক্টর ৫-এর শালিমার মলের কাছে দশেরা মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর আগে, শপথ গ্রহণ অনুষ্ঠানটি ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, পরে জানানো হয় ১৭ তারিখ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সাইনি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা।

নয়াব সিং সাইনি এদিন বলেছেন, “হরিয়ানার জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতিতে নিজেদের আস্থা রেখেছেন এবং তৃতীয়বারের মতো বিজেপি সরকার গঠন করেছেন। জনগণ প্রধানমন্ত্রী মোদীর ভিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করেছে, যাতে ভারতকে উন্নত করা যায়।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top