News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সন্ধ্যারাতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে খুনের চেষ্টা, আটক হামলাকারী
Image

সন্ধ্যারাতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে খুনের চেষ্টা, আটক হামলাকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর: রাজধানীর মেলারমাঠ এলাকায় দুঃসাহসিক ঘটনা। সন্ধ্যারাতে দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে ছুরিকাহত করলো এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মেলারমাঠস্থিত এক মোবাইলের দোকানে। ঘটনার হামলাকারী রাহুল কৃষ্ণ রায়কে আটক করেছে পুলিশ।

ঘটনার বিবরনে জানা যায়, হামলাকারী রাহুল মঙ্গলবার সন্ধ্যায় মেলারমাঠ মোবাইলের দোকানে প্রবেশ করে দোকানের মালিককে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। ঠিক পর মুহূর্তেই একটি ধারালো ছুরি বের করে ওই ব্যবসায়ীকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ব্যবসায়ী। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ওই হামলাকারী যুবককে আটক করেছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা বেধড়ক মারধোর করেছে হামলাকারী রাহুলকে। ঘটনায় সেও গুরুতর আহত হয়েছে। প্রথমে তাদের আইজিএম হাসপাতালে নিয়ে গেলে সেখান থাকে উন্নত চিকিৎসার জন্য তাদের দুজনকেই জিবি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top