News Flash

  • Home
  • খেলা
  • পানাজিতে জাতীয় প্যারা সুইমিংয়ে অংশ নিতে রাজ্য দলের রওয়ানা
Image

পানাজিতে জাতীয় প্যারা সুইমিংয়ে অংশ নিতে রাজ্য দলের রওয়ানা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ২৪ তম জাতীয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে রওনা হলো রাজ্যদল। গোয়ার পানাজিতে হবে এবার এই আসর। এতে ত্রিপুরা দলের হয়ে অংশগ্রহণ করবেন পাঁচ জন প্যারা সুইমার । তারা হলেন সমীর বর্মন, বিনীত রায়, সপ্তর্ষি পাল, সুকেশ সরকার এবং রাকেশ দেববর্মা। সঙ্গে তাদের কোচ রয়েছেন দীপক দাস। উল্লেখ্য, সম্প্রতি উমাকান্ত সুইমিংপুলে অনুষ্ঠিত এক নির্বাচনী শিবির থেকে এই রাজ্যদল বাছাই করা হয়েছিল। ১৯ অক্টোবর থেকে ২২ শে অক্টোবর পর্যন্ত চলবে এই আসর। এবারকার রাজ্য দলে একজন একদমই নতুন প্যারা সুইমার। সে হলো সুকেশ সরকার। এবারই প্রথম জাতীয় আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে রাজ্যের এই প্যারা সুইমার।তার একটি হাত একদমই দিবাঙ্গ। কোচ দীপক দাস তাকে সুদূর মোহনপুর থেকে খুঁজে বের করে আনলেন। যথারীতি সে নির্বাচনী শিবিরে অংশগ্রহণ করলো। সাফল্য পেয়ে এখন সে লখনৌর পথে। রাজ্য দলের সাফল্যের ব্যাপারে এবারও আশাবাদী ক্রীড়া মহল।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top