News Flash

  • Home
  • খেলা
  • কর্ণেল সি কে নাইডু ট্রফি : মহারাষ্ট্রের বিরুদ্ধে শক্ত চ্যালেঞ্জের মুখে ত্রিপুরা 
Image

কর্ণেল সি কে নাইডু ট্রফি : মহারাষ্ট্রের বিরুদ্ধে শক্ত চ্যালেঞ্জের মুখে ত্রিপুরা 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ইনিংসে লীড নেওয়ার আনন্দ অনেকটাই মলিন হয়ে উঠেছে। ‌ সরাসরি জয়ের ব্যাপারে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছে ত্রিপুরা। মহারাষ্ট্রের এইচ এ কাটে একাই পুরো খেলা ঘুরিয়ে দিয়েছে। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে কাটে ১৭৩ রানে উইকেটে রয়েছে। তৃতীয় দিনের খেলার শেষে মহারাষ্ট্র ১৪২ রানে এগিয়ে রয়েছে। হাতে উইকেট রয়েছে আরও তিনটি। টার্গেট রয়েছে প্রায় দুই-আড়াইশো রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিতে চাইছে। ত্রিপুরা সরাসরি জয় না পেলেও প্রথম ইনিংসে লিভ নেওয়ার সুবিধাটুকু নিতে চাইবে। দ্বিতীয় দিনের খেলা শেষে মহারাষ্ট্র ১০৮ রানে পিছিয়ে ছিল। ‌আজ, মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনে ৬২ রান নিয়ে খেলা শুরু করে ৪ উইকেট হারিয়ে ২৫০ রান যোগ করে দলের স্কোর ৩১২ তে দাঁড় করায়। হাডকে ৪৬ রানে আউট হলেও এইচ এ কাটে ২৬৯টি বল খেলে ২৪টি বাউন্ডারি হাঁকিয়ে ১৭৩ রানে উইকেটে টিকে থেকে একাই ত্রিপুরার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। খেলা হচ্ছে ঔরঙ্গাবাদে শম্ভুজিনগর গ্রাউন্ডে। কর্নেল সি কে নাইডু ট্রফি ক্রিকেট, গ্রুপ লীগের খেলা। টস জিতে ত্রিপুরা প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে মহারাষ্ট্রকে আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ের। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে মহারাষ্ট্র ৩৩.৫ ওভার খেলে ১৬০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হলে, ত্রিপুরার সামনে এক দারুন সুযোগ আসে। প্রায় দেড় দিনে ত্রিপুরা ১০৩.৫ ওভার খেলে ২৭৭ রানে ইনিংস শেষ করলে ১৭০ রানে দারুন লীড পায়। ‌পিছিয়ে থেকে মহারাষ্ট্র ফের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে। আজ ৮৫ ওভার খেলে মহারাষ্ট্র ৭ উইকেট হারিয়ে ৩১২ রান সংগ্রহ করে থামে। মহারাষ্ট্র এই মুহূর্তে ১৪২ রানে এগিয়ে রয়েছে। ত্রিপুরার বোলার দীপ্তনু চক্রবর্তী ৬৯ রানে পাঁচটি উইকেট এবং অভিজিৎ দেববর্মা ৭৫ রানে দুটি উইকেট পেয়েছে। যদিও অভিজিৎ প্রথম ইনিংসে একাই সাতটি উইকেট পেয়েছিল ৪০ রানের বিনিময়ে। উল্লেখ্য, এই গ্রুপে নিজেদের চার দিবসীয় প্রথম খেলায় চন্ডিগড় খেলছে কেরালার বিরুদ্ধে। কর্ণাটক খেলছে তামিলনাড়ুর বিরুদ্ধে। ওড়িশা তিন দিনের মধ্যেই ইনিংস সহ ৬৩ রানের ব্যবধানে উত্তরাখণ্ডকে পরাজিত করেছে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top