News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা তিনদিনের রাজ্য সফরে আগামীকাল আগরতলায় আসছেন
Image

কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা তিনদিনের রাজ্য সফরে আগামীকাল আগরতলায় আসছেন

আগরতলা, ১৫ অক্টোবর : কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা তিনদিনের রাজ্য সফরে আগামীকাল আগরতলায় আসছেন| আগরতলা পৌঁছে তিনি আগামীকাল সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করবেন| এরপর তিনি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহার সঙ্গেও বৈঠক করবেন| আগামীকাল সন্ধ্যায়ই তিনি খোয়াই যাবেন|

পরদিন, ১৭ই অক্টোবর সকালে খোয়াই জেলায় কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন স্কিমের অধীনে একাধিক কেন্দ্রীয় প্রকল্প ও অন্যান্য রাজ্য সরকারের প্রকল্পে কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন| খোয়াই জেলায় শিক্ষা, স্বাস্থ্য, জল জীবন মিশন, কৃষি পরিকাঠামো ও দক্ষতা উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে চালু প্রকল্পসমূহও পরিদর্শন করবেন| তাছাড়া তিনি মহিলা চালিত স্ব-সহায়ক দল ও জেলা আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করবেন| কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা সেদিন বিকেলে সিমনার শনখলায় হস্তকারু শিল্পের গুচ্ছ প্রকল্প ও ফটিকছড়ায় হস্ততাঁত সচেতনতা কর্মসূচি এবং শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে ‘সামর্থ’ প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন| ১৭ই অক্টোবর সন্ধ্যায় খোয়াই থেকে উদয়পুরের  উদ্দ্যেশে রওয়ানা হবেন বলে কথা রয়েছে। উদয়পুরে গিয়ে তিনি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শন করবেন| ১৮ই অক্টোবর সকালে তিনি আগরতলায় সচিবালয়ে বস্ত্র মন্ত্রক এবং রাজ্য সরকারের হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন| তাছাড়া তিনি আগরতলায় পূর্বাশা এম্পোরিয়াম ও উইভার্স সার্ভিস সেন্টার পরিদর্শন করবেন| ঐদিন সন্ধ্যায় আগরতলা থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন|

Releated Posts

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top