News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মদমত্ত স্বামীর মারে আহত স্ত্রী, আটক স্বামী
Image

মদমত্ত স্বামীর মারে আহত স্ত্রী, আটক স্বামী

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১৫ অক্টোবর: মদমত্ত স্বামীর মারে গুরুতর আহত হয়ে বর্তমানে জেলা হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন  স্ত্রী।
কদমতলা থানাধীন  রানীবাড়ি গ্রামপঞ্চায়েতের পিয়ারাছড়া তিননং ওয়ার্ড এলাকায় মদমত্ত স্বামীর মারে গুরুতর আহত হয়েছেন স্ত্রী। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কদমতলা থানার পুলিশ।

কদমতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিজ গাড়ি করে আহত স্ত্রীকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। আহতের নাম রত্না তেলেঙ্গা। স্বামী বীরজু তেলেঙ্গা। কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের  কর্মরত চিকিৎসক বিমল দাস প্রাথমিক চিকিৎসার পর আহতের মাথার আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালের রেফার করেন।

পাশাপাশি কদমতলা থানার পুলিশ আহতের স্বামী বীরজু তেলেঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসে। গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন কদমতলা থানার কর্মরত অফিসার এএসআই ডি এম চাকমা।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top