News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার আবর্জনা ফেলাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ, গাড়ি ভাঙচুর 
Image

রাস্তার আবর্জনা ফেলাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ, গাড়ি ভাঙচুর 

আগরতলা, ১৫ অক্টোবর: রাস্তার আবর্জনা ফেলাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের বিবাদে বোধজং নগর থানার অন্তর্গত দেব রাম ঠাকুর পাড়ায় উত্তেজনা ছড়িয়েছে। ওই সংঘর্ষে প্রায় দুইজন আহত হয়েছেন এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বোধজংনগর থানার পুলিশ।

ঘটনার বিবরনের জানা গিয়েছে, বোধজং নগর থানার অন্তর্গত দেব রাম ঠাকুর পাড়ায় জনজাতি এবং মুসলিম ধর্মাবলম্বী মানুষও বসবাস করেন। ওই এলাকার একটি চলাফেরা রাস্তা রয়েছে।  ওই এলাকার নিবাসী মহম্মদ আলীর অভিযোগ, আজ সকালে দিলীপ দেববর্মা তার বাড়ির সামনে মদের বোতল ও আবর্জনা ফেলছিল। তখন তার পরিবারের সদস্যরা তাকে বারণ করলে সে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরর্বতী সময়ে দিলীপ দেববর্মার পরিবারের সদস্যরা তার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়েছে। তাতে তার পরিবারের সদস্যরা অল্পবিস্তর আহত হয়েছে। তার দাবি, চলাফেরার রাস্তার কাগজ তার নামে রয়েছে। তারপর ও দিলীপ দেবর্বমার পরিবারের সদস্যদের ওই রাস্তা দিয়ে চলাফেরার অনুমতি নিয়েছেন। 

এদিকে এবিষয়ে দিলীপ দেবর্বমার শ্যালক জানিয়েছেন, প্রায় এক বছর পর তিনি ভগ্নিপতির বাড়িতে এসেছিলেন। কারণ, বোন বেশ কিছু যাবৎ অসুস্থ। দিলীপ দেবর্বমা টিএসআর-এ কর্মরত। তিনি বাড়িতে ঢুকেই দেখতে পান দিলীপ দেবর্বমার চলাফেরার রাস্তায় নোংরা আবর্জনায় ভর্তি করে রেখেছেন মহম্মদ আলীর পরিবারের সদস্যরা। তখন দিলীপ দেবর্বমা ও তিনি রাস্তা পরিষ্কার শুরু করেন। ওই সময় নোংরা আবর্জনা মহম্মদ আলীর বাড়ির পাশে রাখলে তার পরিবারের সদস্যরা তাদের উপর আক্রমণ চালায় এবং তাদের একটি গাড়ি ভাঙচুর করেন বলেন অভিযোগ। তাতে দিলীপ দেববর্মার স্ত্রী অল্পবিস্তর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন।  ওই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top